Monday, April 6, 2026

শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে অশনি, রাজ্যে আজও বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

শক্তি খুইয়ে অন্ধ্র উপকূলে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে অশনি।  আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় শক্তিক্ষয় করে গত ৬ ঘণ্টা ধরে অন্ধ্র উপকূলেই গভীর নিম্নচাপ হয়ে অবস্থান করছিল। এর পর ওই অঞ্চলেই সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। অন্ধ্র উপকূলের আশপাশেই অবস্থান করতে পারে নিম্নচাপ। আগামী ১২ ঘণ্টায় সেটি আরও দুর্বল হয়ে ওই এলাকাতেই অবস্থান করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এর জেরে ইতিমধ্যেই শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে।



আরও পড়ুন:বুকে ব্যাথা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল

বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। দফায়-দফায় বৃষ্টি হবে শহর কলকাতাতেও। বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। বুধবারের আবহাওয়ার পরিস্থিতি বহাল থাকবে বৃহস্পতিবারও। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃ্ষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে।



আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ছাড়াও বাঁকুড়া, বীরভূম, নদিয়ায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও-কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...