Sunday, June 28, 2026

Flight -china : উড়ান শুরুর আগেই রানওয়েতে আগুন ধরে গেল যাত্রীভর্তি বিমানে

Date:

Share post:

যাত্রীদের নিয়ে উড়ান শুরুর আগেই রানওয়েতে আগুন ধরে গেল বিমানে। তবে আশ্চর্যজনকভাবে সব যাত্রীই রক্ষা পেয়েছেন । বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে চিনের শং কিং আন্তর্জাতিক বিমানবন্দরে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি তিব্বতি সংস্থার। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে এদিন সকালে চালক-সহ ১১৩ জন যাত্রী নিয়ে নিয়ে উড়ান শুরুর চেষ্টা করে বিমানটি। রানওয়ে ধরে ছোটার সময় হঠাৎই পিছলে যায় বিমানের চাকা। প্রবল গতিতে রানওয়ে ছেড়ে পথভ্রষ্ট হয় বিমানটি। প্রায় সঙ্গে সঙ্গেই

বিমানটিতে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। চিনের আন্তর্জাতিক বিমান বন্দরের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা ভাইরালও হয়ে গিয়েছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...