Site Logo

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

EBBS Desk·
দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পরিবারের তরফে দুর্গাপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। রবিবার সকালে পুলিশ কিশোরীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল করায় ও তাঁকে মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। গোটা ঘটনার তদন্তের জন্য ঘটনাস্থলে যায় পুলিশ। পৌঁছয় ফরেনসিক টিম।

Sponsored

Sranchi In Article

জানা গিয়েছে, শনিবার দুপুরে দুই যুবক সিটিসেন্টার এলাকার একটি হোটেলে তাঁদের বান্ধবীদের নিয়ে যান। হোটেলের চারতলায় দু’টি ঘর ভাড়া নেওয়া ছিল। দুই যুবক তাঁদের বান্ধবীদের নিয়ে নিজেদের ঘরে চলে গেলেও সন্ধ্যাবেলা এক যুবক তাঁর বান্ধবীকে ঘরে রেখে পাশের রুমে যান। ওই ঘরে থাকা কিশোরীকেই দুই যুবক মিলে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। রাত সাড়ে ৯টা নাগাদ সকলেই হোটেল ছেড়ে বেরিয়ে যান। ‘নির্যাতিতা’র পরিবারের তরফে অভিযোগ করা হয় রাতে বাড়ি ফিরে কিশোরী অসুস্থ হয়ে পড়েন। জানতে চাইলে বাড়ির লোকেদের কাছে তিনি সবকিছু জানান। তারপরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। আরও পড়ুন: ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

Sponsored

Merlin In Article

পুলিশ সূত্রে খবর, হোটেলের রেজিস্টার বুক এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখান হয়েছে। হোটেলের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। মালিক জানিয়েছেন, তাঁরা নিজেদের প্রাপ্তবয়স্ক বলে পরিচয় দেন। পরিচয়পত্রও দেখিয়েছিলেন সকলে। পরে মেডিক্যাল পরীক্ষার সময়ে দেখা যায় কিশোরীর বয়স ১৭। অভিযুক্ত দুই যুবকের নাম-পরিচয় জানা গিয়েছে। তাঁরা পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। নির্যাতিতার বয়ানের সাথে হোটেল এবং অভিযুক্তদের বয়ান মিলিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →