Site Logo

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

EBBS Desk·
সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)। এই বিতর্কিত খবর নিয়ে আগেই অবস্থান স্পষ্ট করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার মুখ খুললেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। একটি ভিডিও বার্তায় সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে পাঠান স্পষ্ট জানান, "বহরমপুর থেকে সাংসদ পদ ইস্তফা দিতে হবে, এমন কোনও কথা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেননি।" রাজ্যে তৃণমূলকে ভিতর থেকে ভাঙার ঘৃণ্য রাজনৈতিক খেলা খেলছে বিজেপি। বিধানসভার মতোই চেষ্টা করছে কীভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদেরও ভাঙানো যায়। গদি মিডিয়া ব্যবহার করে মমতার সঙ্গে বাকিদের সম্পর্ককে বিষিয়ে দেওয়া হচ্ছে। তবে সৌরভের মতোই এদিন ইউসুফও পদ ছাড়ার কথা নস্যাৎ করলেন। আরও পড়ুন: দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

Sponsored

Sranchi In Article

সম্প্রতি একটি প্রথম শ্রেণির দৈনিকে প্রকাশিত হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর সাংসদ আসন থেকে সাংসদ নির্বাচিত হতে চান। তার জন্য সাংসদ ইউসুফ পাঠানকে তাঁর আসনটি ছাড়তে হবে। আর তাতে মধ্যস্থতা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এই নিয়ে শনিবারেই সৌরভ খোলা চিঠি লিখে জানিয়েছিলেন, এমন কোনও ঘটনার মধ্যস্থতা করছেন না তিনি। এবার রবিবার সেই নিয়ে সম্পূর্ণ ঘটনা ভিত্তিহীন বলে দাবি করলেন বহরমপুরের তৃণমূল সাংসদ। একটি ভিডিওবার্তায় ইউসুফ পাঠান জানান, "বহরমপুর থেকে সাংসদ পদ ইস্তফা দিতে হবে, এমন কোনও কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কাউকে দিয়ে বলাননি। এটা পুরোপুরি ভিত্তিহীন। অথচ এ নিয়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে তর্ক-বিতর্ক হচ্ছে।"

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →