Saturday, March 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এএফসি কাপে গ্রুপ চ‍্যাম্পিয়ন হওয়াই লক্ষ‍্য এটিকে মোহনবাগানের। মাঠে সবুজ-মেরুন সমর্থকরা গলা ফাটাবে। এটা আমাদের জিততে বাড়তি অনুপ্রেরণা জোগাবে, বলেন বাগান অধিনায়ক প্রীতম কোটাল।

২) তিলক বর্মার প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মা। বললেন খুব শিগগিরই জাতীয় দলের হয়ে খেলবেন তিনি। আর এখানেই বেঁধেছে বিতর্ক। রোহিত যেভাবে তিলক আগামী দিনে জাতীয় দলে খেলবেন বলে একপ্রকার ঘোষণা করে দিয়েছেন, সেটা অনেকেই ভালভাবে নিচ্ছেন না।

৩) আইপিএল থেকে ছিটকে গেলেন দিল্লি ক‍্যাপিটালসের তারকা ব‍্যাটার পৃথ্বী শ। জানা যাচ্ছে জ্বর কমছে না পৃথ্বীর। অসুস্থতার জন্য এবারের আইপিএলে আর খেলতে পারবেন না তিনি। দিল্লির ওপেনিং ব্যাটারের ছিটকে যাওয়ার কথা জানিয়েছেন দলের সহকারী কোচ শেন ওয়াটসন।

৪) বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্সের। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স ।চলতি আইপিএলে কেকেআরের হয়ে খেলছিলেন তিনি। কোমরে চোটের কারণে চলতি আইপিএলে আর খেলতে পারবে না অস্ট্রেলিয়ার এই জোরে বোলার।

৫) শনিবার ইতিহাসের সামনে মহমেডান স্পোর্টিং। মোহনবাগানের পর কলকাতার দ্বিতীয় ক্লাব হিসেবে আই লিগ জেতার সামনে তারা। যুবভারতী স্টেডিয়ামে শনিবার গোকুলম কেরলকে হারাতে পারলেই প্রথম বারের মতো আই লিগ ট্রফি ঢুকবে মহমেডানের ঘরে।

৬) শুক্রবার আইপিএলে পাঞ্জাব কিংসের কাছে ৫৪ রানে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । নিজেরা হেরে কলকাতার প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল আরসিবি।

৭) ৭৩ বছরের খরা অবশেষে মিটল। টমাস কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠল ভারত। ৪৩ বছর আগে শেষবার কোনও পদক এসেছিল। বৃহস্পতিবারই পদক নিশ্চিত করে ফেলেছিলেন শ্রীকান্তরা। শুক্রবার তাঁরা আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন নিজেদের। শক্তিশালী ডেনমার্ককে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ: breakfast news

 

 

spot_img

Related articles

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...