Saturday, February 28, 2026

এনজেপি স্টেশনের কাছে লাইনচ্যুত পার্সেল ভ্যান, আটকে বহু দূরপাল্লার ট্রেন

Date:

Share post:

এনজেপি স্টেশন থেকে কলকাতাগামী লাইনে একটি পার্সেল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এর জেরে এনজেপি রুটে বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবা। আটকে রয়েছে বহু যাত্রীবাহী ট্রেন। ফলে কলকাতা থেকে এনজেপিগামী একাধিক ট্রেন রাঙাপানি রেল স্টেশনে দাড়িয়ে রয়েছে। র্দাঁড়িয়ে রয়েছে আপ বেঙ্গালুরু, আপ জয়পুর এক্সপ্রেস। মূলত আপ ট্রেনগুলিই আটকে গিয়েছে।

 

কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । রেল সূত্রে জানানো হয়েছে প্রাথমিকভাবে মরে করা হচ্ছে ভুল সিগন্যালের কারণে এই বিপর্যয়। তবে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার রাতেই রেলের উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন । রেল পরিষেবা যাতে দ্রুত স্বাভাবিক করা যায় সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে । শনিবার বেলার দিকে রেল পরিষেবা স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

এলাহাবাদের মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক: হঠাৎ রসিকতা প্রধান বিচারপতির

গোটা দেশে অপেক্ষা রঙের উৎসবের। খানিকটা ছুটির মুডে দেশের বিচার ব্যবস্থাও। আর সেই পরিস্থিতিতে একটি মামলা প্রসঙ্গে এবার...

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...

শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই...