Wednesday, June 24, 2026

দিল্লির পর এবার অমৃতসরের গুরু নানক হাসপাতালে বিধ্বংসী আগুন

Date:

Share post:

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের(Fire) রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এবার আগুন লাগল পাঞ্জাবের(Punjab) অমৃতসরের(Amritsar) গুরু নানকদেব হাসপাতালে(Hospital)। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, এদিন ওই হাসপাতালের রেকর্ড রুমে প্রথমে আগুন লাগে। হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্টের পাশের ঘরটিই ছিল রেকর্ড রুম। প্রথমে সেই ঘর থেকে কালো ধোয়া বের হতে দেখা যায়। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগীরা। হাসপাতাল থেকে বাইরে বের হওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় রোগীদের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দমকল। প্রাথমিকভাবে দমকল আধিকারিকদের অনুমান শটসার্কিট থেকে এই আগুন লাগে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও ওই রেকর্ড রুমের যাবতীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি হাসপাতালে থাকা রোগীদের সেখান থেকে বের করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ।




Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...