Sunday, February 1, 2026

Andrew Symonds:  ক্রিকেট জীবনে জড়িয়েছেন একাধিকবার বিতর্কে, একনজরে সাইমন্ডসের নানা বিতর্ক

Date:

Share post:

গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ার ( Australia) অন্যতম সেরা প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)। মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত তিনি। ক্রিকেট জীবনে যেমন সাফল্য পেয়েছেন, তেমন  বারবার জড়িয়েছেন নানা বিতর্কে। একনজরে সাইমন্ডসের নানা বিতর্ক।

মাঙ্কিগেট কেলেঙ্কারি:
সিডনির মাঠে ঘটা এই ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন হরভজন সিংয়ের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন সাইমন্ডস। তাঁর অভিযোগ ছিল ভারতীয় স্পিনার নাকি তাঁকে ‘মাঙ্কি’ অর্থাৎ ‘হনুমান’ বলেছেন। বর্ণবিদ্বেষী এই অভিযোগের কথা অস্বীকার করেন হরভজন। তাঁকে সমর্থন করেন সচিন তেন্ডুলকরও। তবুও শাস্তি পেতে হয় হরভজনকে। বেশ কয়েক ম্যাচ খেলতে পারেননি তিনি।

২০০৬ সালে সেরা ক্রিকেটারের শিরোপা হাতছাড়া:
২০০৬ সালে দারুণ ছন্দে ছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। ঠিক হয়েছিল একদিনের ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের জন্য, ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে অ্যালান বর্ডার নামাঙ্কিত ট্রফি তুলে দেবে। কিন্তু সেই সময়ই, বাংলাদেশের বিরুদ্ধে হারের পর সাইমন্ডসের মদ্যপানের ঘটনা সামনে চলে আসে। তাই তাঁকে পুরস্কার প্রাপকের তালিকা থেকে ছেঁটে ফেলা হয়।

শুধু তাই নয়, টিম মিটিং বাদ দিয়ে মাছ ধরতে ব্যস্ত সাইমন্ডস। ২০০৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তার আগে গুরুত্বপূর্ণ টিম মিটিং ডেকেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই মিটিংয়ে ছিলেন না সাইমন্ডস। জানা যায়, ছিপ নিয়ে মাছ ধরতে ব্যস্ত অজি তারকা। অপেশাদার মনোভাবের জন্য তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। দেশে ফেরত চলে আসতে হয় তাঁকে। এরপর সাইমন্ডস বাদ যান ভারত সফর থেকেও। এছাড়াও চাহালকে হেনস্থার অভিযোগও ওঠে সাইমন্ডসের বিরুদ্ধে।

আইপিএল ২০২২ শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই বীভৎস ঘটনার কথা সামনে এনেছিলেন যুজবেন্দ্র চ‍্যাহাল। তাঁর অভিযোগের তির ছিল সাইমন্ডস ও জেমস ফকনারের দিকে। চ‍্যাহাল বলেছিলেন, ”এটা ২০১১ সালের ঘটনা যখন মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, আমরা চেন্নাইয়ে ছিলাম। সাইমন্ডস খুব বেশি ‘ফ্রুট জুস’ পান করেছেন।” চ‍্যাহাল বলেন, ”আমি জানি না সাইমন্ডস তখন কী ভাবছিল, সাইমন্ডস ও ফকনার, এতটাই নেশাগ্রস্ত ছিল যে আমার মুখ যে টেপ দিয়ে বাঁধা ছিল তা পার্টি করার সময় পুরোপুরি ভুলেই গিয়েছিল।”

আরও পড়ুন:সাইমন্ডসের প্রয়াণে শোকের ছায়া ক্রিকেট দুনিয়ায়, শোকপ্রকাশ লক্ষণ, আখতারদের

 

 

spot_img

Related articles

NRI-দের সুবিধা, সুরাহা নেই মধ্যবিত্তের: বাজেটে নতুন আয়কর আইন চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

মধ্যবিত্ত যে তিমিরে সেই তিমিরেই। NRI-দের মন পেতে বড় ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। বেনজিরভাবে রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন...

সংসদে বাজেট পড়লেন নির্মলা, সেনসেক্স-নিফটি পড়ল হুড়মুড়িয়ে

এতটাই অন্তঃসারশূন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে তাঁর বাজেট পড়ার সময়ই শেয়ার বাজারে ধস নামল। যদিও...

পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রয়াণদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

ভাষাতত্ত্ববিদ এবং 'অলচিকি' লিপির জনক, পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রয়াণদিবস ১ ফেব্রুয়ারী। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)...

বীর চিলারায়ের জন্মবার্ষিকীতে গুরুত্বপূর্ণ উদ্যোগ, শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বীর চিলারায়ের জন্মবার্ষিকী ১ ফেব্রুয়ারী। কোচ রাজবংশের অসাধারণ যোদ্ধা ও রণকৌশলী ছিলেন তিনি। তাঁর জন্মবার্ষিকীতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে...