Wednesday, June 24, 2026

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপি নেতা

Date:

Share post:

মাত্র ৪০ বছর বয়েসেই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির তমলুক জেলা সংগঠনের সদস্য অমল মাইতি। শনিবার রাতে হাওড়ার ৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বানিতলার কাছে দুর্ঘটনাটি ঘটে।‌ উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন: ফের কোভিড পজিটিভ অভিনেতা অক্ষয় কুমার


পুলিশ সূত্রের খবর, তমলুক থেকে ব্যবসার জন্য কলকাতায় এসেছিলেন। শনিবার রাতে দক্ষিণেশ্বরের আলমবাজার থেকে একটি পিকআপ ভ্যানে করে ফিরছিলেন অমল মাইতি। তাঁর সঙ্গে ছিলেন আরও সাত-আটজন। কিন্তু আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। রাস্তার পাশে থাকা রেলিংয়ে ধাক্কা মারে। তারপর জাতীয় সড়কে উলটে যায়। তাতেই গুরুতর চোট পান অমল মাইতি-সহ বাকি যাত্রীরা।




গুরুতর আহত অবস্থায় অমল মাইতি-সহ আহতদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা বিজেপি নেতাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর, ময়নাতদন্তের পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...