Saturday, June 20, 2026

ফের কোভিড পজিটিভ অভিনেতা অক্ষয় কুমার

Date:

Share post:

করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার।এইনিয়ে দ্বিতীয়বার কোভিড পজিটিভ হলেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেল থেকে নিজেই এই দুঃসংবাদটি জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি টুইট বার্তায় তিনি জানিয়েছেন, কান উৎসবেও যোগ দিতে পারবেন না।

আরও পড়ুন:Andrew Symond: প্রয়াত প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস


টুইটে তিনি লেখেন, “গর্বিত ভারতবাসী হিসাবে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার কথা ভেবেছিলাম। তবে দুঃখের বিষয় আমি করোনা আক্রান্ত। বর্তমানে বিশ্রাম নেব। অনুরাগ ঠাকুর-সহ গোটা টিমকে আমার শুভেচ্ছা। সত্যিই খুব মিস করব।”

প্রসঙ্গত গতবছর ‘রামসেতু’ ছবির শুটিংয়ের মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষয় কুমার। বর্তমানে ‘পৃথ্বীরাজ’ ছবির কাজে ব্যস্ত ছিলেন তিনি। আর আবার ফের করোনা তাঁর শরীরে বাসা বেঁধেছে। এর ফলে আপাতত বিশ্রামেই থাকতে হবে অভিনেতাকে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...