Saturday, April 4, 2026

প্রেসিডেন্ট পুতিনকে সরাতে গণঅভ্যুত্থানের পথে রাশিয়া?

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কী? যুদ্ধ শেষ হবে কতদিনে?  কতদিনে মস্কো কিভের দখল নেবে? এসব প্রশ্ন ক্রমশই অর্থহীন হয়ে উঠছে। কারণ রাশিয়াবাসী নিজেরাই যুদ্ধবিধ্বস্ত হয়ে পড়ছেন। রাশিয়ার প্রত্যেকেই চাইছেন যুদ্ধ বন্ধ হোক। তা নাহলে পুতিনকে ক্ষমতা থেকে সরানো হোক। (Russian President Vladimir Putin) প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনকে সরাতে গণঅভ্যুত্থানের পথেই হাঁটছে রাশিয়া। এমনটাই খবর । ইউক্রেন সেনার মেজর জেনারেল কিরিলো বুদানভের দাবি এমনটাই। আর সম্প্রতি রাশিয়ার এক ধনকুবেরের অডিও বার্তা ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানেও এই একই দাবি করা হয়েছে।

ইউক্রেন সেনার মেজর কিরিলোর সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, অগাস্টের মাঝামাঝি এই যুদ্ধ অন্য দিকে মোড় নেবে।  বছরশেষে যুদ্ধও শেষ হয়ে যাবে। তাঁর দাবি যদি রাশিয়া ইউক্রেনের  কাছে যুদ্ধে হেরে যায়, তা হলে পুতিনের উৎখাত নিশ্চিত। শুধু তাই নয়, ভেঙে পড়বে রাশিয়াও। কারণ যুদ্ধের ফলে রাশিয়ার অর্থনীতি ভেঙ্গে পড়েছে। রাশিয়া জুড়েই এখন এই দাবি উঠেছে বলে আন্তর্জাতিক একাধিক মিডিয়ার খবর। রাশিয়ার অর্থনীতিকে তছনছ করে দিয়েছেন পুতিন। শুধু রাশিয়াই নয়, ইউক্রেন-সহ আরও একাধিক দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। আর সবথেকে বড় কথা হল,  রাশিয়াবাসীই নাকি এখন চাইছেন পুতিনের মৃত্যু হোক। ক্যানসার ওকে খেয়ে নিক। নইলে অভ্যুত্থান ঘটিয়ে অন্তত ওকে ক্ষমতা দেখে সরানো হোক।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...