Friday, April 3, 2026

ডোমজুড়ে শুটআউট, নিহত ১ দুষ্কৃতী

Date:

Share post:

রবিবার সাতসকালেই শুটআউট। ডোমজুড়ের মাকড়দহ বাজারের কাছে এক দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, সকাল ৮টা নাগাদ স্কুটারে চড়ে বাজারে যাচ্ছিল তাপস দলুই নামে ওই দুষ্কৃতী। অভিযোগ, তিন দুষ্কৃতী খুব কাছ থেকে তাকে গুলি করে। ওই দুষ্কৃতীর মাথা ও বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ইতিমধ্যেই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।


আরও পড়ুন: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপি নেতা






পুলিশ সূত্রে খবর, এলাকার সমাজবিরোধী নামেই পরিচিত ছিল তাপস। মাসখানেক আগে জেল থেকে ছাড়া পায় ওই দুষ্কৃতী। মৃতের বিরুদ্ধে খুন ও তোলাবাজির একাধিক অভিযোগ ছিল বলে পুলিশ জানিয়েছে। পুরনো আক্রোশের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আপাতত তাঁর মৃতদেহ উদ্ধার করে সেটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...