Friday, April 3, 2026

সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীর রহস্যমৃত্যু, টলিপাড়ায় শোকের ছায়া

Date:

Share post:

সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দের (Pallavi Dey) রহস্যমৃত্যু। রবিবার, সকালে গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকায় বাড়িতে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এটি আত্মহত্যা না কি এর পিছনে অন্য কারণ রয়েছে- তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে গড়ফা থানার পুলিশ।

আরও পড়ুন: WBBSC: ছুটির মধ্যেই হাজারেরও বেশি শিক্ষক বদলির নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের







পরিবার সূত্রে খবর, বেশ কয়েকটি সিরিয়ালে কাজ করছিলেন পল্লবী। কাজ না পাওয়া নিয়ে কোনও সমস্যার কথা বাড়িতে জানাননি। তাহলে, কী কারণে আত্মহত্যা? এই কথাই ভাবাচ্ছে পুলিশকে। একমাস আগেই ওই বহুতলে ফ্ল্যাট ভাড়া নিয়ে যান পল্লবী। এক যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। যদি আত্মহত্যা করেন তাহলে কারণ কী ? কাজের জায়গায় কোনও অপ্রীতিকর ঘটনা, না কি ব্যক্তিগত জীবনে টানাপোড়েন- সেটাই খতিয়ে দেখা হচ্ছে। পল্লবীর লিভ-ইন সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তরুণী অভিনেত্রীর অকাল প্রয়াণে টলিপাড়ায় শোকের ছায়া।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...