Sunday, June 14, 2026

বিকল্প জ্বালানি ব্যবহারের লক্ষ্যে রাজ্য, নতুন পাঁচটি সিএনজি চালিত বাস উদ্বোধন

Date:

Share post:

পেট্রোল- ডিজেলের(petrol-Diesel) দাম বাড়ছে দিনে দিনে এর পাশাপাশি কমছে জ্বালানির সম্ভারও (Fuel) তাই আরও বেশি করে বিকল্প জ্বালানি ব্যবহারের উপরে জোর দিচ্ছে রাজ্য সরকার। সেই সঙ্গে পরিবহণ ব্যবস্থাকে পুরো ঢেলে সাজানোর পরিকল্পনা নিতে চলেছে রাজ্য।

সেই লক্ষ্যেই এবার নিউ টাউনে নতুন পাঁচটি সিএনজি চালিত বাসের উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। নতুন এই বাসগুলি নিউটাউনের সাপুরজি থেকে উল্টোডাঙা স্টেশন পর্যন্ত চলবে । এর ফলে তথ্যপ্রযুক্তি  ক্ষেত্রে কর্মরতদেরও নিউ টাউন এবং সেক্টর ফাইভে যাতায়াতে সুবিধা হবে। নতুন এই বাসে প্রাথমিক ভাড়া ২০ টাকা ৷ এর পরে দু’টি স্তরের ভাড়া হবে ২৫ ও ৩৫ টাকা।

রাজ্য সরকার চাইছে, বেসরকারি বাসগুলিও যাতে ডিজেলের বদলে সিএনজি-তে চালানো যায়। কিন্তু বাস সিএনজি-তে চালানোর উপযুক্ত করতে কয়েক লক্ষ টাকা খরচ এবং শহরে সিএনজি গ্যাস ভরানোর জায়গাও অত্যন্ত কম এই দুটো বৃহৎ সমস্যা বলছেন বাস মালিকরা।

আরও পড়ুন:কাঁকড়া খেয়ে মৃত্যু পর্যটকের, দিঘায় চাঞ্চল্য

ফিরহাদ হাকিম  জানিয়েছেন, এই সমস্যার সমাধান অবশ্যই হবে। আপাতত বেঙ্গল গ্যাস নামে একটি সংস্থা এই গ্যাস সরবরাহ করছে শুধু তাই নয় পাইপ লাইনের মাধ্যমেও  সিএনজি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে৷ বিভিন্ন পেট্রোল পাম্পেও পাওয়া যাচ্ছে  সিএনজি ৷ সরকারি এবং বেসরকারি বাসের জন্য সরকারি বাস ডিপোগুলিতে সিএনজি স্টেশনও তৈরি করা হচ্ছে।

সিএনজি-র পাশাপাশি ব্যাটারি চালিত যানবাহনের উপরে জোরও দেওয়া হচ্ছে৷ বিদ্যুৎচালিত গাড়ির জন্য কলকাতা এবং বৃহত্তর কলকাতায় পর্যাপ্ত সংখ্যক চার্জিং স্টেশনও তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী৷তিনি আরও জানান, ২০৩০ সালের কথা মাথায় রেখে শহরের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।




Related articles

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...