Friday, April 3, 2026

IPL 2022: ভরসা সেই রাসেলই! কোন অঙ্কে প্লে অফে কেকেআর?

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত প্লে-অফে খেলবে কি না, তা নির্ভর করছে জটিল অঙ্কের হিসেবের উপরে। তবে তার আগে বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচটা বড় ব্যবধানে জিততেই হবে নাইটদের। এই কঠিন পরিস্থিতিতে আন্দ্রে রাসেলকেই সেরা বাজি মনে করছেন তাঁরই সতীর্থ টিম সাউদি।

দল হতাশ করলেও, এবারের আইপিএলে ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে রয়েছেন রাসেল। ১৩ ম্যাচে ৩৩০ রান করার পাশাপাশি ১৭ উইকেট দখল করেছেন কেকেআরের ক্যারিবিয়ান অলরাউন্ডার। শেষ দুটো ম্যাচে কেকেআরকে জেতাতে বড় ভূমিকা পালন করেছিলেন রাসেল। সাউদি বলছেন, ‘‘বিশ্ব ক্রিকেটে রাসেল সেই হাতেগোনা কয়েকজনের মধ্যে একজন, যে কিনা ২২ গজে ম্যাজিক দেখাতে পারে। ও সত্যিই স্পেশ্যাল।’’ নাইটদের কিউয়ি পেসার আরও যোগ করেছেন, ‘‘গোটা টুর্নামেন্ট জুড়ে রাসেল অসাধারণ ফর্মে রয়েছে। দলের প্রয়োজনে সব সময় পারফর্ম করেছে।’’

আরও পড়ুন- বধিরদের অলিম্পিকে ভারতের জয়জয়কার, ব্যাডমিন্টনে সোনা জিতে ইতিহাস শ্রেয়া শ্রিংলার

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...