Tuesday, February 24, 2026

পুরুলিয়ার আদ্রায় শুটআউট, জখম ২ শ্রমিক

Date:

Share post:

ব্যারাকপুরের পর এবার পুরুলিয়ার(Purulia) আদ্রায় শুটআউট(ShootOut)। দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন আদ্রা রেল ইয়ার্ডে(Adra Rail yeard) কর্মরত দুই শ্রমিক। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা রেল ইয়ার্ডে সবসময়ই পরিত্যক্ত রেলের কামরা রাখা থাকে। সেই কামরাগুলি কেটে বিক্রি করার জন্য টেন্ডার ডাকা হয়। এবার টেন্ডার পেয়েছেন রামেশ্বর সিং। বর্তমানে তার শ্রমিকেরা রেল ইয়ার্ডে কাজ করছিল। সোমবার সেখানে কাজ চলাকালীনই ঘটে হামলার ঘটনা। জানা গিয়েছে, বাইকে করে মোট ৪ জন যুবক ইয়ার্ডে যায়। সেখানে কর্মরত শ্রমিকদের কাছে আততায়ীরা প্রথমে রামেশ্বরের খোঁজ করেন। এরপর শ্রমিকদের মোবাইল ও টাকা লুঠ করে নিয়ে যায় তারা। যাওয়ার সময় গুলি চালাতে চালাতে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। সেই গুলিতেই আহত হন ২ জন শ্রমিক। পুলিশের তরফে জানা গিয়েছে, ৪ জন দুষ্কৃতী মোট ৯ রাউন্ড গুলি চালিয়েছে ওই রেল ইয়ার্ডে। পাশাপাশি রামেশ্বরকে দেওয়ার জন্য একটি চিঠিও দিয়ে গিয়েছে তারা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান টেন্ডার পাওয়ার জন্য অন্য একটি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।




spot_img

Related articles

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...