Monday, March 16, 2026

বিনিয়োগকারীদের হতাশ করে প্রথমদিনেই ৯ শতাংশ পড়ল LIC-র শেয়ার

Date:

Share post:

দেশের সবচেয়ে বড় আইপিও(IPO) এনেছিল বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন(LIC)। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শেয়ার বাজারে প্রবেশ করেছে এই শেয়ার। তবে প্রথম দিনেই হতাশ হতে হল বিনিয়োগকারীদের। প্রথমদিনেই এলআইসির দাম পড়ল প্রায় ৮১ টাকা। যার জেরে প্রায় ৪২ হাজার ৫০০ কোটি টাকা ক্ষতি হল বিনিয়োগকারীদের।

এদিন শেয়ারবাজারে তালিভুক্ত হতেই দুর্বল ট্রেডিং ট্রেন্ডে এলআইসি-র বাজারের মূলধন ৫.৫৭ লাখ কোটি টাকায় নেমে এসেছে। আইপিও ইস্যুর সময় এর মূল্য ছিল ৬ লাখ কোটি টাকার বেশি। এদিন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) বিএসই-তে শেয়ার প্রতি ৮৬৭.২০ এবং এনএসই-তে ৮৭২ টাকায় ট্রেড শুরু করে। যদিও এলআইসির আইপিও ইস্যু মূল্য ৯৪৯ টাকা ছিল। যদিও বিশেষ কিছু গ্রাহকদের জন্য এলআইসির দামে ছাড় ছিল। এই বীমা সংস্থার পলিসি ধারক ও খুচরো বিনিয়োগকারীদের জন্য শেয়ারপ্রতি যথাক্রমে ৮৮৯ টাকা এবং ৯০৪ টাকা বরাদ্দ করে। যদিও তালিকাভুক্তির পর বিনিয়োগকারীদের এলআইসি হতাশ করলেও আতঙ্কিত হয়ে এই শেয়ার এখনই বিক্রি না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টে অভিষেক-রুজিরার বিরাট জয়, জিজ্ঞাসাবাদ কলকাতাতেই করতে হবে

এদিকে এলআইসি তালিকাভুক্ত হওয়ার দিনে শেয়ার বাজার কিছুটা হলেও সুখের মুখ দেখেছে। গত কয়েকদিনের ধাক্কা সামলে মঙ্গলবার ১০৫৪.৬৯ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। যার জেরে বর্তমানে শেয়ারবাজার পৌঁছেছে ৫৪,০২৮.৫৩। পাশাপাশি নিফটি ৩৩১.২০ পয়েন্ট বেড়ে পৌঁছে গিয়েছে ১৬,১৭৩.৫০-তে।




spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...