Friday, March 20, 2026

মানবাধিকার কমিশন-সহ পাঁচ সরকারি মন্ত্রক বন্ধের নির্দেশ তালিবান সরকারের

Date:

Share post:

মানবাধিকার কমিশন(Human Rights Commission)সহ সরকারের পাঁচটি মন্ত্রক বন্ধ করে দিল আফগানিস্তানের তালিবান সরকার(Taliban Government)। শনিবার ছিল ওই দেশের প্রথম বাজেট। সেই বাজেট পেশ করার সময় সরকারের তরফে সহ- মুখপাত্র ইন্নামুল্লা সামাঙ্গানি বলেন,এই পাঁচটি মন্ত্রককে বাজেটের অন্তর্ভুক্ত করা হয়নি কারণ এগুলোর প্রয়োজনিয়তা আর নেই।সরকারি তরফে আরও বলা হয়েছে চলতি আর্থিক বছরে আফগানিস্থান সরকার ৩৮৯৬ কটি টাকার ঘাটতি নিয়ে চলছে।তাই সেই দেশের আর্থিক সঙ্কটের পরিস্থিতিতে এই দফতরগুলি অপ্রয়োজনীয় জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে তালিবান সরকার।

ইন্নামুল্লা আরও জানান, বার্ষিক জাতীয় বাজেট‌ে শুধুমাত্র সক্রিয় দফতরগুলির দিকেই নজর দেওয়া হয়েছে। তবে প্রয়োজনে বাদ দিয়ে দেওয়া দফতরগুলিকে আবার সক্রিয় করা হতেই পারে। আফগানিস্তানের মানবাধিকার কমিশন ছাড়াও হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন (এইচসিএনআর), জাতীয় নিরাপত্তা পরিষদ এবং আফগান সংবিধান বাস্তবায়নের দায়িত্বে থাকা মন্ত্রকও বন্ধ করেছে তালিবান সরকার।

আরও পড়ুন:খড়গপুরে সাইকেল হাব তৈরির ঘোষণা মমতার, হবে বিপুল কর্মসংস্থান

প্রসঙ্গত, ২০২১ সালে ১৫ আগস্ট কাবুলের পতনের পর তালিবানরা আবার আফগানিস্থানের শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ ফিরে পায়। আফগানিস্থানের ক্ষমতা দখলের পর কাবুলে প্রথম সাংবাদিক সম্মেলনে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন,দেশের বাইরে বা ভিতরে তাঁরা কোনও শত্রু চান না। শান্তিতেই বসবাস করতে চান।




Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...