Sunday, June 28, 2026

Cannes 2022 : সব্যসাচীর শাড়িতে রেট্রো লুকে নজর কাড়লেন দীপিকা

Date:

Share post:

শুরু হল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফিল্ম ফেস্টিভ্যাল। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবের ( 75th Cannes Film Festival)প্রথমদিনেই নজর কাড়লেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। রেট্রো লুকে (Retro look) ক্যামেরাবন্দি হলেন দীপিকা, নজর কাড়লেন প্রত্যেকের।

১৭ মে থেকে শুরু হয়েছে বিশ্বের সিনে প্রেমীদের অন্যতম প্রিয় কান চলচ্চিত্র উৎসব। বলি থেকে হলি বিশ্বের খ্যাতনামা অভিনেত্রীরা এই উৎসবের আমন্ত্রণ পাওয়ার আশায় মুখিয়ে থাকেন। এবারের আকর্ষণ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এর আগে তিনি অতিথি হিসেবে এই উৎসবের অঙ্গ হয়েছেন বহুবার। কিন্তু এই বছরটা আলাদা। এবার বিচারকের আসনে থাকছেন অভিনেত্রী।

৭৫তম চলচ্চিত্র উৎসবে মোট ন’জন জুরি বা বিচারক রয়েছেন। যাঁর মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। সোমবার ছিল চলচ্চিত্র উৎসবের জ্যুরি ডিনার। সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukhopadhyay) ডিজাইন করা কালো ও সোনালি রঙের ডোরাকাটা চুমকির নকশা করা শাড়িতে মোহময়ী দীপিকা তাক লাগালেন কান উৎসবে। ব্রালেটের সঙ্গে সেই শাড়ির মেলবন্ধন যেন আরও সুন্দরী করে তুলেছে বলি ডিভাকে। বান হেয়ার স্টাইল, সোনালি হেয়ার ব্যান্ড, কানে সব্যসাচীর নকশা করা ভারী দুল – এক ঝলক দেখলেই যেন ফ্ল্যাশব্যাকে রেট্রো ঘরানায় ফিরে যেতে হয়। সব্যসাচীও নিজের সোশ্যাল মিডিয়ায় দীপিকার এই রেট্রো লুকের ছবিটি পোস্ট করেন। ২৮ মে পর্যন্ত চলবে এই চলচিত্র উৎসব। এবারে একের পর এক চমক দিয়েছেন দীপিকা তাঁর সাজসজ্জায়। জ্যুরি ডিনারে মাল্টিকালার সিকোয়েন্স ড্রেসে নজর কাড়েন অভিনেত্রী। একদিকে তাঁর ক্যাজুয়াল লুক ভাইরাল অন্যদিকে আবার দীপিকাকে ভারতীয় পোশাকে কান চলচ্চিত্র উৎসবে দেখে প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...