Wednesday, March 18, 2026

LSG: আইপিএলে ওপেনিং জুটিতে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন ডি’কক-রাহুল জুটি

Date:

Share post:

বুধবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের ( KKR) বিরুদ্ধে খেলতে নামে লখনউ সুপার জায়ান্টস (LSG)। আর সেই ম‍্যাচে খেলতে নেমে ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়লেন কুইন্টন ডি’কক ও লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহ করলেন দু’জনে। আইপিএলের ইতিহাসে ওপেনিং জুটিতে ২১০ রানের রেকর্ড করলেন তারা।

ইনিংসের আগাগোড়া অবিচ্ছেদ্য থাকেন কুইন্টন ও লোকেশ রাহুল। কেকেআরের বিরুদ্ধে লখনউ কোনও উইকেট না হারিয়ে ২০ ওভারে ২১০ রান তোলে। এর আগে ২০১৯ সালে আরসিবির বিরুদ্ধে হায়দরাবাদের হয়ে ওয়ার্নার ও বেয়ারস্টো ওপেনিং জুটিতে ১৮৫ রান তুলেছিলেন। ওপেনিং জুটিতে আইপিএলে এতদিন সেটিই ছিল রেকর্ড। এবার সেই রেকর্ড লেখা থাকবে কুইন্টন-রাহুল জুটির নামে।

আরও পড়ুন:Kl Rahul: কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রাহুল

 

 

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...