Monday, June 1, 2026

গুজরাত নির্বাচনের আগে কংগ্রেসে বড় ধাক্কা, সোনিয়া-রাহুলের হাত ছাড়লেন হার্দিক প্যাটেল

Date:

Share post:

সর্বভারতীয় স্তরে ফের বড়সড় ধাক্কা কংগ্রেসে। গুজরাত নির্বাচনের কয়েক মাস আগেই এবার কংগ্রেসের হাত ছাড়লেন তরুণ নেতা হার্দিক প্যাটেল। গুজরাত প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন হার্দিক প্যাটেল। আজ, বুধবার সকালে টুইট করে একথা নিজেই জানিয়েছেন তিনি। এদিন টুইটে হার্দিক লিখেছেন, “আজ আমি সাহসের সঙ্গে কংগ্রেস পার্টির সমস্ত পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। আমি নিশ্চিত যে আমার সিদ্ধান্তকে আমার সমস্ত সহকর্মী এবং গুজরাতের মানুষ খোলা মনে স্বাগত জানাবে। আমি বিশ্বাস করি যে আমার এই পদক্ষেপের পরে, ভবিষ্যতে আমি গুজরাতের জন্য সত্যিই ইতিবাচকভাবে কাজ করতে সক্ষম হব।”

জানা গিয়েছে, হার্দিক তাঁর পদত্যাগ পত্র দলের সুপ্রিমো
সোনিয়া গান্ধীকে পাঠিয়ে দিয়েছেন। পতিদার নেতা হার্দিকের পদত্যাগ গুজরাত বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের জন্য বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, এদিন আচমকা ইস্তফার কথা ঘোষণা করলেও
পতিদার নেতা হার্দিকের কংগ্রেস ছাড়ার গুঞ্জন শুরু হয়েছিল কিছুদিন আগে থেকেই। কিন্তু হার্দিক তখন তা উড়িয়ে দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন হার্দিক। কিন্তু সম্প্রতি তিনি
কংগ্রেস নিয়ে বেসুরো ছিলেন। গুজরাত প্রদেশ কংগ্রেস সভাপতির মুখে পরোক্ষে বিজেপি প্রশংসা শোনা গিয়েছিল। কিন্তু তিনি দল ছাড়বেন, সেটা বলেননি। কিন্তু শেষপর্যন্ত জল্পনা সত্যি করে কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন হার্দিক প্যাটেল।

আরও পড়ুন:নির্ধারিত সময়ের ৪০মিনিট আগেই CBI দফতরে বিধায়ক পরেশ পাল

 

 

Related articles

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...