Saturday, April 4, 2026

Nikhat Zareen: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় বক্সার নিখাত জারিন

Date:

Share post:

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের (World Boxing) ফাইনালে ভারতীয় বক্সার নিখাত জারিন (Nikhat Zareen)। বুধবার মেয়েদের ৫২ কিলোগ্রাম বিভাগে ফাইনালে পৌঁছে গেলেন তিনি। এদিন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে হারিয়ে দিলেন ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেইডাকে। বুধবার ঠান্ডা মাথায় ব্রাজিলের প্রতিপক্ষকে ৫-০ ব্যবধানে হারিয়ে দেন জারিন। তবে নিখাত জিতলেও, হেরে গিয়েছেন ভারতের মনীষা মোন এবং পারভিন হুডা।

এর আগে মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা সি এই প্রতিযোগিতা জিতেছিলেন। ২০০৬ সালে এই প্রতিযোগিতায় আটটি পদক জিতেছিল ভারত। সেটাই ছিল দেশের সেরা সাফল্য। শেষবার এই প্রতিযোগিতায় রুপো পেয়েছিলেন মঞ্জু রানি। এবং ব্রোঞ্জ পদক পেয়েছিলেন মেরি কম।

এদিকে ৫৭ কেজি বিভাগে মনীষা মোন এবং ৬৩ কেজি বিভাগে পরভিন হুডা সেমিফাইনালে হেরে গিয়েছেন। ব্রোঞ্জ পদক পাবেন তাঁরা।

আরও পড়ুন:Atk Mohunbagan: কেরলের কাছে ২-৪ গোলে হারল এটিকে মোহনবাগান

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...