Saturday, April 4, 2026

Atk Mohunbagan: কেরলের কাছে ২-৪ গোলে হারল এটিকে মোহনবাগান

Date:

Share post:

বুধবার এএফসি কাপে (AFC Cup) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সদ্য আইলিগ জয়ী গোকুলম কেরলের (Gokulam Kerala FC) কাছে ২-৪ ব্যবধানে হেরে গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ফের কেরলের বিরুদ্ধে হারল বাংলা। সন্তোষ ট্রফি, আইলিগ আর এবার এটিকে মোহনবাগান । ৪-২ গোলে এটিকে মোহনবাগানকে হারাল গোকুলাম কেরল এফসি ।

দলে ছিলেন না সন্দেশ ঝিঙ্গন, এরপর টিরির চোট শেষ করে দিল এটিকে মোহনবাগানকে। তার জায়গায় প্রথমার্ধেই দীপক টাংরিকে নিয়ে আসেন জুয়ান ফেরান্দো। প্রথমার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ পায় এটিকে মোহনবাগান। একটা বল পোস্টে লাগে, ডেভিড উইলিয়ামসের শট বাইরে যায়। চার দলের এই গ্রুপে একটা দল যাবে পরের রাউন্ডে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ করতে শুরু করে গোকুলাম। ৫০ মিনিটে গোল লুকার তিনজন ডিফেন্ডারের মধ্যে থেকে ফিনিশ করেন তিনি। ডানদিক থেকে দারুণভাবে উঠে আসেন তাহির জামান। তবে কেন পেনাল্টি বক্সের মধ্যে কেউ লুকাকে ফলো করেননি সেটাই সবথেকে বড় প্রশ্নের।

তবে দ্রুত গোল পরিশোধ করে এটিকে মোহনবাগান। গোল শোধ করেন প্রীতম কোটাল। ৫৩ মিনিটে। লিস্টনের লো কর্নার থেকে ডান পায়ে ফ্লিক করে গোল করেন প্রীতম। তবে ফের ডিফেন্সের ভুলে গোল করে যায় গোকুলাম। ৫৭ মিনিটে ফের কার্যত বিনা বাধায় গোল করে যায় তারা। পাঁচ ডিফেন্ডার থাকলেও গোল করে যান রিশাদ। সাত মিনিটে তিন তিনটি গোল হয়। আরও এক গোলে এগিয়ে যায় গোকুলাম। ৬৫ মিনিটে তৃতীয় গোল করেন লুকা। রক্ষিত ডাগরের লং বল ধরে ফ্লেচার কিছুটা হোল্ড করে বল দেন লুকাকে। আশুতোষ মেহেতাকে গায়ের উপর নিয়ে লুকাকে পাস দেন ফ্লেচার অমরিন্দরকে বোকা বানিয়ে গোল করেন লুকা। দ্বিতীয়ার্ধে, রবি বাহাদুর রানাকে নামিয়ে চার ডিফেন্ডারে চলে যান ফেরান্দো। তবে তাতে কিছু লাভ হয়নি। শুরু থেকেই তিন ডিফেন্ডারে খেলতে গিয়ে ভুগতে হল ফেরান্দোকে। প্রবীর দাসকে মাঝখানে থাকায় ডানদিকটা প্রায় ফাঁকা হয়ে যায়। আর সেখান থেকেই গোল হয়।

৮০ মিনিটে বক্সের সামনে থেকে দারুণ নাকল বল ফ্রিকিক থেকে ৩-২ করেন লিস্টন। ডান পায়ে দারুণ শট করেন লিস্টন। খুব কম সময় পেলেও ফের নিজের জাত চেনালেন কিয়ান নাসিরি। ম্যাচের শেষদিকে ফের গোল করে মোহনবাগানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন জিতিন জিতিন। বল বাড়ান সেই লুকা।

আরও পড়ুন:India Team: দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মণ: সূত্র

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...