Saturday, April 4, 2026

৩১ বছর জেল খাটার পর সুপ্রিম নির্দেশে মুক্ত রাজীব হত্যাকারী পেরারিভালান

Date:

Share post:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী(Rajib Gandhi) হত্যায় অন্যতম দোষী এ জি পেরারিভালানকে(A G Perarivalan) শীর্ষ আদালতের তরফে জামিন দেওয়া হয়েছিল আগেই। অবশেষে ৩১ বছর জেলবন্দি থাকার পর মুক্তি পেতে চলেছেন তিনি। তামিলনাড়ু সরকার তাঁর মুক্তির জন্য আগেই আবেদন জানিয়েছিল। বিশেষ অধিকার প্রয়োগ করে সেই আবেদনই এদিন মঞ্জুর করল দেশের শীর্ষ আদালত। মাত্র ১৯ বছর বয়সে গ্রেফতার রাজীব হত্যায় যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। সেই থেকে জেলবন্দি থাকা পেরারিভালান এবার মুক্তি পেতে চলেছেন।

১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরের একটি নির্বাচনী জনসভায় তত্‍কালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করে LTTE’র আত্মঘাতী বিদ্রোহী। এই ঘটনায় নলিনী-সহ ৭ জনকে দোষী সাব্যস্ত করে TADA আদালত। এই হত্যাকাণ্ডের সঙ্গেই যুক্ত ছিল পেরারিভালান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, রাজীব হত্যায় ব্যবহৃত বেল্ট বোমায় ব্যবহারের জন্য একটি ৮ ভোল্টের ব্যাটারি কেনার। এর জেরে ১৯৯৯ সালের মে মাস থেকে জেলবন্দি হন পেরারিভালান। ১৯৯৯ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও ২০১৪ সালে তার এবং অন্য দুই অপরাধী মুরুগান ও সান্থানের সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন:হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মন্ত্রী পরেশ অধিকারী

উল্লেখ্য, পেরারিভালন বর্তমানে জামিনে মুক্ত আছেন। তিনি নিজের স্থায়ী জেলমুক্তির আবেদনে লিখেছিলেন, ‘আমি ৩১ বছর ধরে জেলে বন্দি অবস্থায় রয়েছি। তাই আমায় এ বার রেহাই দেওয়া হোক।’ ২০০৮ সালে তামিলনাড়ু মন্ত্রিসভা তাঁর মুক্তির সিদ্ধান্ত গ্রহণ করেছিল। রাজ্যপাল মন্ত্রিসভার সেই সিদ্ধান্তকে রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠান। তখন থেকেই পেরারিভালনের মুক্তি-মামলা থমকে আছে। সুপ্রিম কোর্ট গত ১০ মে এই মামলার শুনানি শেষ করে রায় স্থগিত রাখে। বুধবার সুপ্রিম কোর্ট রাজীব হত্যাকারীর মুক্তির নির্দেশ দেওয়ার পাশাপাশি এ-ও জানিয়ে দেয়, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মানতে বাধ্য সেই রাজ্যের রাজ্যপাল।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...