Wednesday, June 24, 2026

গুমোট গরমে নাজেহাল? কয়েকঘণ্টার মধ্যেই ভিজবে তিলোত্তমা

Date:

Share post:

অশনির পর থেকে গরমের দাবদাহ থেকে মুক্তি পেয়েছে বঙ্গবাসী। তবে প্যাঁচপ্যাঁচে গরমে নাজেহাল রাজ্যবাসী। গরম কমলেও অস্বস্তি কমছেই না। আজ, বুধবার সকাল থেকেই তিলোত্তমার মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সন্ধের দিকে হালকা বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতা ।


আরও পড়ুন:বন্যার জেরে বিপর্যস্ত অসম, গৃহহীন অন্তত ৪ লক্ষ মানুষ


দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, জেলায় বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।





এদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...