Monday, May 18, 2026

কালজয়ী ছবি ‘আনন্দ’-এর রিমেক ! শোরগোল নেটমহলে

Date:

Share post:

নতুন সংস্করণ(Remake)তৈরি হচ্ছে রাজেশ খান্না(Rajesh Khanna)এবং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)অভিনীত ৭০ এর দশকের জনপ্রিয় কালজয়ী ছবি ‘আনন্দের'(Anand)!হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘আনন্দ’-এর শেষ দৃশ্যে রাজেশ খান্নার ‘বাবুমশাই’ডাক এবং সঙ্গে অমিতাভর সংলাপ শুনে, দেখে পুরনো প্রজন্ম তো বটেই নতুন প্রজন্মের চোখও জলে ভরে ওঠে।মৃত্যু অনিবার্য,জীবন প্রতি মুহূর্তের, তাই জীবনের সব সৌন্দর্য,রুপ, রস,বর্ণ চেটেপুটে উপভোগ করে নাও এটাই ছিল ছবির মূল উপজীব্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকের মনে তাই পাকাপাকি জায়গা করে নিয়েছে এই ছবি এবং ছবির অনুভূতি।

কিন্তু আবার ‘আনন্দ’-এর রিমেক? দীর্ঘ ৫০ বছর পর বলিউডে এমন একটা ছবির নতুন সংস্করণ তৈরির খবরে বেশ ভীত হয় পড়েছেন অগণিত ভক্তকুল। এমন একটা ছবির রিমেক তাঁরা ভাবতে পারছেন না।

১৯৭১ সালে মুক্তি পায় ‘আনন্দ’। প্রযোজনায় ছিলেন এন সি সিপ্পি। তাঁর নাতি সমীর রাজ সিপ্পি সম্প্রতি জানালেন,‘আনন্দ’-এর নতুন সংস্করণ আসছে। এই ছবির  প্রযোজক বিক্রম খাখর। জানা গেছে’ আনন্দ’এর রিমেকের চিত্রনাট্য তৈরির কাজ চলছে তবে  চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রিমেকের জন্য কেন বাছা হল এই ছবিকেএই বিষয় সমীর রাজ সিপ্পির মতে, ‘আনন্দ’-এর মতো গল্প নতুন প্রজন্মের কাছেও তুলে ধরা জরুরি। মূল ছবির সংবেদনশীলতা এবং আবেগের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্মকে এমন অনেকগুলি গল্প পুনরায় বলা দরকার, যা আজও খুব প্রাসঙ্গিক।

রিমেকের ঘোষণা দেখেই শোরগোল নেটমহলে কেউ লিখেছেন, ‘দয়া করে আমাদের জন্য ছবিটি নষ্ট করবেন না। এটা একটা ক্লাসিক।’ কেউ বা বলেছেন, ‘এই ছবিতে নতুন অভিনেতা কাউকেই মানাবে না। এ আবার হয় নাকি!’অনেকে আবার বলছেন, ‘এর থেকে খারাপ খবর হয় না!’ যদিও নির্মাতাদের দাবি, নতুন ‘আনন্দ’ নতুন করে বাঁচার গল্পই বলবে।




Related articles

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...