Monday, April 6, 2026

কাঁহি পে নিগাহে কাঁহি পে নিশানা, এবার পার্থপন্থীরা পথে নামছে হোক প্রতিবাদ নিয়ে

Date:

Share post:

‘হোক প্রতিবাদ’ নাম দিয়ে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে পার্থপন্থীরা, বৃহস্পতিবার অর্থৎ ২০ মে বেহালার অজন্তা সিনেমার সামনে জমায়েত হতে বলা হয়েছে বেহালায় দলের কর্মী – সমর্থকদের। শুরু হয়েছে জোরকদমে প্রচার। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক কর্মী তাঁরই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই প্রতিবাদ মিছিলের বিষয়টি পোস্ট করেছেন। ফলে ধরে নেওয়া যায় পার্থ চট্টোপাধ্যায় বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে হাইকোর্টের নির্দেশে নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর হয়ে এভাবে প্রতিবাদের নামে রাস্তায় নামা কতটা যুক্তিযুক্ত। আদালতের রোষানল এড়াতে ঢাল করা হয়েছে বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচারের বিষয়টি।

” আমাদের রাজনৈতিক অভিভাবক ও স্বচ্ছ ভাবমূর্তির বিধায়কের বিরুদ্ধে সিপিএম ও বিজেপির কুৎসা ও অপপ্রচারের জবাব দিতেই প্রতিবাদ মিছিল”, এই হল প্রচারের সারমর্ম যা পার্থ চট্টোপাধ্যায়পন্থীরা দিকে দিকে ছড়িয়ে দিচ্ছেন। এসব দেখে প্রশ্ন উঠছে আসলে প্রতিবাদ মিছিল কার বিরুদ্ধে? নাকি বিষয়টি ” কাঁহি পে নিগাহে কাঁহি পে নিশানা”?

আরও পড়ুন:Kl Rahul: কেকেআরের বিরুদ্ধে জয় পেয়ে শ্রেয়সদের লড়াইকে কুর্নিশ কে এল রাহুলের

এমনিতেই এসএসসির নিয়োগ দূর্নীতি মামলায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সরকার ও দলের। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী ও দলের মহাসচিব সিবিআই এর জেরার মুখে পড়ছেন। গোটা রাজ্য জুড়ে আলোচানার বিষয়বস্তু হয়ে উঠেছে এই ঘটনা, যা সরকার ও দলের বিজ্ঞাপনের পক্ষে মোটেই ভালো নয়। এরওপর আবার পার্থ চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রতিবাদ মিছিল করার পরে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের।




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...