Sunday, June 28, 2026

Raj Kundra:রাজ কুন্দ্রার নামে এবার আর্থিক তছরুপের মামলা

Date:

Share post:

শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রার (Raj kundra) সময়টা বোধহয় ভালো যাচ্ছে না। একের পর এক ঝামেলায় উঠে আসছে তাঁর নাম। পর্ণোগ্রাফি (Ponography) কেসের কিনারা হওয়ার আগেই এবার আর্থিক তছরুপের মামলায় নাম জড়াল রাজ কুন্দ্রার । বৃহস্পতিবার ব্যবসায়ী রাজ কুন্দ্রার নামে মামলা দায়ের করে ইডি (ED)।

২০২১ সালে পর্ণোগ্রাফি মামলায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। প্রায় ২ মাস জেলে বন্দি ছিলেন তিনি। এরপর ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। তারপর থেকে আর প্রকাশ্যে খুব একটা দেখা যায় নি তাঁকে। এই নিয়ে সেভাবে কোনদিন মুখ খোলেন নি রাজ পত্নী। এই ঘটনার পর একাধিকবার শিল্পা শেট্টিকে নানা সময়ে জনসমক্ষে দেখা গেলেও প্রকাশ্যে আসেননি রাজ কুন্দ্রা।এমনকি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দেন। সেই রাজের নামে এবার মালা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)।

জানা যাচ্ছে পর্ণোগ্রাফি কেসের সঙ্গে যুক্ত থেকে আর্থিক তছরুপ করেছেন রাজ এই অভিযোগেরই বৃহস্পতিবার ব্যবসায়ীর নামে মামলা দায়ের করে ইডি। যদিও এই নিয়ে শিল্পার পরিবারের কারোর থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায় নি।



Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...