Saturday, April 4, 2026

কুড়ি মিনিটের বৃষ্টিতে বেহাল দশা আগরতলা স্মার্ট সিটির

Date:

Share post:

রাজ্যবাসীকে যাতে জলযন্ত্রণা না পোহাতে হয়, সেজন্য সদা সজাগ থাকে বাংলা। আর বিজেপি শাসিত রাজ্যের ত্রিপুরাতে দেখা গেল ঠিক তার উলটো ছবি। একবেলার বৃষ্টিতে বেহাল দশা ত্রিপুরায়। আগরতলা স্মার্ট সিটিতে প্রায় কোমর সমান জল জমায় নাজেহাল ত্রিপুরাবাসী। কার্যত বন্ধ হয়ে যায় নাগরিক পরিষেবা ৷ ব্যাপক যানজট তৈরি হয়। দোকান কার্যত বন্ধ করে দিতে হয় ব্যবসায়ীদের। বিজেপি শাসিত এই রাজ্যে একবেলার বৃষ্টিতে এই বেহাল দশা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


আরও পড়ুন: দেড়মাস পর বাড়ি ফিরছেন অনুব্রত, প্রিয় নেতাকে স্বাগত জানাতে তৈরি বোলপুর


আগরতলা স্মার্ট সিটিতে একবেলার বৃষ্টিতে নাগরিক জীবন কার্যত বিপর্যস্ত। এই ছবি ধরা পড়েছে দেশের একাধিক সংবাদমাধ্যমে। কিন্তু এর দায় কার? নাগরিকদের পরিষেবা দেওয়ার দায়িত্ব যাঁদের হাতে রয়েছেন , কোথায় তাঁরা? গোটা ঘটনার দায় এড়িয়েছেন বিজেপি। এমনকী গোটা ঘটনার জন্য বামেদের দায়ী করেছে বিজেপি। যদিও গোটা ব্যর্থতার দায় এই বিজেপি সরকারের বলে একযোগে আক্রমণ শানিয়েছেন বাম, কংগ্রেস, তৃণমূল। বামেদের তরফে উল্লেখ করা হয়েছে সরকার ও পুরসভা দুই বিজেপির৷ এই ঘটনায় বাম-বিজেপি উভয়েই রাজ্যবাসীর কথা না ভেবে একে অপরের কোটে বল ছুঁড়েছেন।




জল খানিকটা নামলে রাজ্যের বর্তমান ও সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী দু’জনেই পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামেন।তারপরই একগুচ্ছ নির্দেশিকা দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহা। যদিও কবে এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন নাগরিকরা, তা নিয়ে অনিশ্চিত আগরতলাবাসী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...