Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) গুজরাত টাইটান্সকে ৮ উইকেটে হারিয়ে ইডেনে প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বৃহস্পতিবার জেতায় বেঙ্গালুরুর ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট হল।

২) বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতীয় বক্সার নিখাত জারিন। বৃহস্পতিবার বিশ্ব মহিলা চ‍্যাম্পিয়নশিপের ৫২ কেজি বিভাগে সোনা জিতলেন তিনি। এদিন থাইল্যান্ডের জিতপং জুতামাসকে ৫-০ ব্যবধানে হারিয়ে দেন ভারতীয় বক্সার।

৩) আচমকা আইএফএ সচিব পদে ইস্তফা দিলেন জয়দীপ মুখোপাধ্যায়। এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে পদত্যাগ করেও তা প্রত্যাহার করেছিলেন। কিন্তু এবার সেই সম্ভাবনা কম। ব্যক্তিগত এবং শারীরিক কারণ দেখিয়ে সচিব পদে ইস্তফা দিয়েছেন জয়দীপ।

৪) পরিবর্তন হল আইপিএল ফাইনালের সময়। ২৯ মে আইপিএল ফাইনাল। এখনও পর্যন্ত আইপিএলে ম‍্যাচ গুলো হত সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। কিন্তু ফাইনালে সময় পিছিয়ে গেল আধ ঘণ্টা। ফাইনালে ম‍্যাচ শুরু হবে রাত আটটা থেকে। জানাল বিসিসিআইয়।

৫) ‘খারাপ লেগেছে ঋদ্ধিমান সাহার, তাই ও বাংলার (Bengal) হয়ে খেলতে চাইছেন না’। এদিন এক সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন বাংলার কোচ অরুণ লাল । বাংলার হয়ে খেলতে না চাওয়ায় ঋদ্ধিকে ফোন করেন বাংলার কোচ। সেখানে অরুণ লালকে এমনটাই জানান ঋদ্ধি।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...