Thursday, March 19, 2026

ISRO:ভারতীয় মহাকাশচারী নিয়ে এখনই উড়বে না ‘গগনযান’

Date:

Share post:

২০১৮ সাল থেকে আশায় বুক বাঁধছেন প্রায় ১৩০ কোটি ভারতীয়। ২০২২ এই স্বপ্নপূরণ হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে কিছুটা হলেও নিরাশ হতে হবে দেশবাসীকে। এইবছর মহাকাশ যাত্রা করতে পারবে না ‘গগনযান-২০২২’(Gaganyaan 2022) ।

উল্লেখ্য করোনা পূর্ববর্তী সময়ে ২০১৮ সালে এই ‘গগনযান-২০২২’(Gaganyaan 2022) প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। স্বাধীনতা দিবস পালন কর্মসূচিতে ওই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ইসরোর (ISRO)তৎকালীন চেয়ারম্যান কে সিভন (K Sivan) জানিয়েছিলেন, তিন জন ভারতীয় মহাকাশচারীকে নিয়ে ২০২২ সালে শ্রীহরিকোটার (Sriharikota)থেকে ওই মহাকাশযান ছাড়া হবে। উৎক্ষেপণের ১৬ মিনিটের মাথায় মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে ৩০০-৪০০ কিলোমিটার দূরত্বে পৌঁছে পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করবে। এই কাজের জন্য দেশের নিজস্ব জিএসএলভি এম কে-থ্রি রকেট ব্যবহার করা হবে। কিন্তু আজ শুক্রবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে আপাতত মহাকাশচারী নিয়ে মহাকাশে যাচ্ছে না ‘গগনযান-২০২২’(Gaganyaan 2022)।

এর আগেই জানিয়ে ইসরোর তরফে বলা হয়েছিল, বিস্বের চতুর্থ দেশ হিসেবে মহাকাশে গবেষণার উদ্দেশ্যে নভোশ্চর পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছে ভারত। এর আগে রাশিয়া, আমেরিকা ও চিন এই কাজ করে দেখিয়েছে। পৃথিবীকে ঘিরে ‘গগনযান-২০২২’-এর অরবাইটাল মডিউলট পাক খাবে তাতে দু’টি অংশ থাকবে। সার্ভিস মডিউলের সঙ্গে জড়িত ‘ ক্রু মডিউলে’ (Crew Module)থাকবেন মহাকাশচারীরা। দিন সাতেক মহাকাশচারীরা মহাকাশে থাকবেন। এর পর আরব সাগরের উপকূলে কোনও জায়গায় তাঁদের ফেরত আনা হবে। কিন্তু এখন বলা হচ্ছে নিরাপত্তার কারণে আগামী সেপ্টেম্বর এবং নভেম্বরে দু’টি মনুষ্যবিহীন মহাকাশযানকে নিরাপদে ফিরিয়ে আনার পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে।পৃথিবীতে ফেরার পথে ‘হিট শিল্ড’-এ (Heat Shield)সমস্যা হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে আপাতত মহাকাশচারীদের নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না। তাই এই বছরে ভারতীয় মহাকাশচারীদের মহাকাশ পাড়ি দেওয়ার কোনও সম্ভাবনা নেই।



Related articles

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...

দুরন্ত পলিটিক্যাল থ্রিলার ‘কর্পূর’, প্রথম শো থেকেই জমজমাট

শ্রেয়া বসু রিয়েলে ভোটের হাওয়া আর রিলে পলিটিকাল থ্রিলার- দুইয়ে মিলে জমজমাট কর্পূরের প্রথম শো-ই। অরিন্দম শীল পরিচালিত এবং...

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...