Tuesday, June 9, 2026

হায়দ্রাবাদ ‘ভুয়ো সংঘর্ষ’ মামলা: হাইকোর্টকে পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

হায়দ্রাবাদের(Hydrabad) দিশা এনকাউন্টার মামলায়, সিরপুরকর কমিশনের রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে ভুয়ো সংঘর্ষে হত্যা করা হয়েছে অভিযুক্তদের। শুক্রবার এই মামলার শুনানিতে রিপোর্টটি সিল করা কভারে রাখার জন্য তেলেঙ্গানা সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করে সুপ্রিমকোর্টের(Supreme Court) ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, রিপোর্টের অনুলিপি তেলেঙ্গানা হাইকোর্টে(Telengana High Court) পাঠানো হবে এবং মামলার সমস্ত পক্ষকে প্রদান করা হবে। পাশাপাশি রিপোর্টের উপর কোনো আবেদন জমা পড়লে হাইকোর্ট পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

জানা গিয়েছে, তদন্ত রিপোর্টে সিরপুরকর কমিশন জানিয়েছে এনকাউন্টারের যে দাবি পুলিশের তরফে করা হয়েছে তা মিথ্যা এবং জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, “আমাদের তদন্ত অনুসারে, অভিযুক্তদের ইচ্ছাকৃতভাবে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল।”

আরও পড়ুন:চিনা সংস্থাকে ‘বন্দে ভারত’ ট্রেনের চাকা তৈরির বরাত, কেন্দ্রকে তোপ কংগ্রেসের

উল্লেখ্য, নভেম্বর ২০১৯ সালে, হায়দ্রাবাদের কাছে সামসাবাদ-এ ২৬ বছর বয়সী একজন পশুচিকিৎসকের গণধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটে। হত্যার পরের দিন ২৮ নভেম্বর ২০১৯ তারিখে শাদনগরে তার লাশ পাওয়া যায়। ঘটনার তদন্তে নেমে চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করে সাইবারাবাদ মেট্রোপলিটন পুলিশ। পুলিশ জানায়, ডাক্তারকে ধর্ষণ ও হত্যা করার কথা স্বীকার করেছে অভিযুক্তরা। পুলিশ হেফাজতে থাকাকালীন বেঙ্গালুরু-হায়দ্রাবাদ জাতীয় সড়কের একটি সেতুর নিচে চার অভিযুক্তকে হত্যা করা হয়। পুলিশের মতে, সন্দেহভাজনদের অপরাধ দৃশ্যের পুনর্গঠনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তাদের মধ্যে দুজন বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশকে আক্রমণ করে। পাল্টা সন্দেহভাজন চারজনকেই গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর ১২ ডিসেম্বর, ২০১৯-এ, সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বে একটি বেঞ্চ তদন্ত প্যানেল গঠন করে। সেই মামলাতেই এদিন নির্দেশ দিল আদালত।




Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...