Tuesday, June 9, 2026

এসএসসি মামলায় পার্থকে পক্ষ করার নির্দেশ, সম্পত্তির হিসাব চাইল কোর্ট

Date:

Share post:

এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পক্ষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে পার্থর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। শুক্রবার  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্থ চট্টোপধ্যায়ের  যাবতীয় সম্পত্তির হিসেব হলফনামা আকারে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেন। এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এদিন শুনানি শেষে পার্থর এই আবেদন খারিজ করে দেয়। ফলে সিবিআই চাইলেই এখন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। এদিকে শুক্রবারই সিবিআই পার্থকে আগামী সপ্তাহে ফের হাজিরা দেওয়ার নির্দেশ  দিতে পারে বলে জানিয়ে দিয়েছে।  অর্থাৎ কোনোরকম রক্ষাকবচ ছাড়াই  আগামী সপ্তাহে পার্ধ চট্টোপধ্যায়কে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...