Tuesday, June 23, 2026

Virender Sehwag: ভারতের সফল অধিনায়ক হিসাবে বিরাটের থেকে সৌরভকে এগিয়ে রাখলেন সেহবাগ

Date:

Share post:

বিরাট কোহলির ( Virat Kohli)থেকেও ভারতের সফল অধিনায়ক হিসাবে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেই ( Sourav Ganguly) এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag)। একটি অনুষ্ঠানে এসে বীরু বলেন, পরিসংখ্যানের দিক দিয়ে যতই অধিনায়ক হিসেবে কোহলি এগিয়ে থাকুন না কেন, নতুন ক্রিকেটার তুলে আনার ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায়ই এগিয়ে থাকবেন।

এক সাক্ষাৎকারে সেহবাগ বলেন,” সৌরভ একটা নতুন দল গড়েছিল। নতুন ছেলেদের তুলে এনেছিল। আর ওদের ক্রিকেট জীবনের ওঠা-পড়ায় সব সময় পাশে ছিল। আমার সন্দেহ আছে, কোহলি সেই কাজটা করেছিল কি না। আমার কাছে সেরা অধিনায়ক হল সে, যে একটা দল তৈরি করবে। আর সতীর্থ ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগাবে। কোহলি কারও কারও ক্ষেত্রে সেটা করেছে। আবার কারও কারও ক্ষেত্রে সেটা করেনি। তাই আমি সৌরভকেই এগিয়ে রাখব।”

অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টেস্টে ২১টি জয়, ১৫টি ড্র এবং ১৩টি ম্যাচ হারতে হয়েছিল। জয়ের শতাংশ হল ৪২.৮৫। অন্য দিকে অধিনায়ক কোহলির জয়ের শতাংশ হল ৫৮.৮২। কিন্তু সৌরভের নেতৃত্বে অনেক তারকা ক্রিকেটার উঠে আসেন। সেহবাগ তো বটেই, এছাড়াও জাহির খান, হরভজন সিং, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, ইরফান পাঠানদের মতন ক্রিকেটারদের দেরও উত্থান ঘটেছিল।

আরও পড়ুন:Sourav Ganguly: ঠিকানা বদলাচ্ছেন মহারাজ, বেহালার বাড়ি ছেড়ে যাচ্ছেন এই নতুন ঠিকানায়

 

 

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...