Saturday, June 13, 2026

চিনা সংস্থাকে ‘বন্দে ভারত’ ট্রেনের চাকা তৈরির বরাত, কেন্দ্রকে তোপ কংগ্রেসের

Date:

Share post:

আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আবেদন জানাচ্ছেন দেশীয় সংস্থাগুলিকে বরাত দেওয়ার। অথচ সেই মোদি সরকারের স্বপ্নের বন্দে ভারত ট্রেন তৈরির চাকার বরাত দেওয়া হল চিনের (China) সংস্থাকে। তাও আবার এমন একটি সময়ে যখন প্যাংগং লেকে সেতু বানাচ্ছে চিনা সেনা। মোদি সরকারের(Modi Govt) এহেন দ্বিচারিতার বিরুদ্ধে সরব হয়ে উঠল কংগ্রেস(Congress)।

জানা গিয়েছে, গত ৪ এপ্রিল বন্দে ভারত এক্সপ্রেস তৈরির জন্য ৩৯ হাজার চাকার টেন্ডার দেয় রেল। ২ মে চিনের টিজেড (তাইঝং) হংকং ইন্টারন্যাশনাল লিমিটেডকে তার বরাত দেওয়া হয় ১৭০ কোটি টাকায়। এপ্রসঙ্গে বোর্ডের ত্রফে দাবি করা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য দেশ চাকা সরবরাহ করতে পারছে না। যার ফলেই এই বরাত পেয়ে গিয়েছে চিনা সংস্থা। আর এই ইস্যুকে হাতিয়ার করে রীতিমত সরব হয়ে উঠেছে কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, একদিকে চিনের অ্যাপ নিষিদ্ধ করছে সরকার। অন্যদিকে মেড ইন চায়নার বিভিন্ন পণ্য দেশে ঢোকা নিশ্চিত করছে। আজব ছলনা ও দ্বিচারিতা।

আরও পড়ুন:বর্ষায় ঝুঁকি এড়াতে চার মাস পিছোল বউবাজারের ক্ষতিগ্রস্ত অংশের কাজ

তবে চিনের ওই সংস্থা সম্পর্কে আরও জানা যাচ্ছে, এই সংস্থার সঙ্গে সরাসরি যোগ রয়েছে চিন সরকারের। ১৯৫০ সালে এই সংস্থা তৈরি করেছিল চিন সরকার। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে চিন যখন লাগাতার ভারতের ভূখণ্ড দখলের চেষ্টা চালাচ্ছে তখন ভারত সরকার কীভাবে চিন সরকারের তৈরি সংস্থার সঙ্গে চুক্তি করে? বিরোধীদের অভিযোগ, এই ধরনের নানা কারণেই চিনের আগ্রাসন নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে পারেন না প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকার।




Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...