Friday, April 3, 2026

Weather update: বঙ্গে শনিবার থেকেই ফের বৃষ্টি, রাজধানীতে তাপপ্রবাহ

Date:

Share post:

সকাল থেকে গুমোট গরম (Sultry Weather), মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টি। আগামিকাল অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে(South Bengal)। পাশাপাশি গরম ও অস্বস্তিও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather department)। তবে বিকেলের দিকে কালবৈশাখী (Thunderstorm)হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়ছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, ফের বৃষ্টিতে (Rain)ভিজতে চলেছে কলকাতা (Kolkata)৷ অনিয়মিত বৃষ্টির জেরে গরম থেকে মুক্তি মিলছে না কিছুতেই। তবে আজ শুক্রবার আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামিকাল অর্থাৎ শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। কলকাতায় রবিবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস ৷ তবে আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়বে।

অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি,কখনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুর দিকে অর্থাৎ সোমবার থেকে বৃষ্টির পরিমান কমবে উত্তরবঙ্গে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায়। শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ প্রায় ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় অতি সামান্য বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণ-পশ্চিম শক্তিশালী বাতাসের কারণে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে।আজ, শুক্রবার রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।



Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...