Thursday, June 25, 2026

বাঙালি পরিচারিকার উপর পাশবিক নির্যাতন, স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু দিল্লিতে

Date:

Share post:

গৃহ পরিচারিকার(House Maid) কাজ করতে গিয়ে পাশবিক নির্যাতনের(Physical Assault)শিকার এক বাঙালি মহিলা।এই ঘটনায় অভিযুক্ত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ।

ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির রাজৌরিতে। গত বছর সেপ্টেম্বর থেকে রাজৌরির বাসিন্দা অভিনীতের বাড়ি পরিচারিকার কাজ করতেন ৪৮ বছরের রজনী। রজনীর অভিযোগ তাঁকে নানা অছিলায় নিয়মিত মারধোর করতেন ,ঘরে আটকে রেখে দিতেন অভিনীত এবং তাঁর স্ত্রী। এমনকি রাগে তাঁর চুল পর্যন্ত কেটে দেয় তাঁরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,তিনি শিলিগুড়ির বাসিন্দা। যে জব এজেন্সির মাধ্যমে রজনী কাজ পেয়েছিলেন সেই সংস্থাই গত ১৭ মে রাজধানীর সফদরজং হাসপাতালে ভর্তি করে অসুস্থ রজনীকে। এরপরেই ঘটনা প্রকাশ্যে আসে। অসুস্থ মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন:দেড়মাস পর বাড়ি ফিরছেন অনুব্রত, প্রিয় নেতাকে স্বাগত জানাতে তৈরি বোলপুর

যে সংস্থার মাধ্যমে ওই বাড়িতে কাজ পেয়েছিলেন রজনী, তারা জানিয়েছে, গত রবিবার সন্ধেবেলা অভিনীত ফোন করে জানায় রজনী অসুস্থ।এরপর ওই সংস্থার অফিসের বাইরে রজনীকে ফেলে চলে যায় তাঁরা। জব এজেন্সির মালিক বলেন, “আমরা যখন তাঁকে উদ্ধার করি তখন সে অসম্ভব অসুস্থ। নড়াচড়ার ক্ষমতা ছিল না।”




Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...