Saturday, June 27, 2026

আলোরানির ইলেকশন পিটিশন খারিজ, নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ আদালতের

Date:

Share post:

বনগাঁর তৃণমূল (TMC) নেত্রী আলোরানি সরকারের (Alorani Sarkar) ইলেকশন পিটিশন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের পর্যবেক্ষণ, আলোরানি নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না। এরপরেই বিষয়টি নিয়ে রাজনীতি করতে নেমে পড়ে বিজেপি (BJP)। এর পাল্টা ধুয়ে দেন তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)।

গত বিধানসভা ভোটে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ছিলেন আলোরানি সরকার। বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে ২ হাজার ৪ ভোটে পরাজিত হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলাতেই বিচারপতি বিবেক চৌধুরী বলেন, আলোরানি সরকারের নাম বাংলাদেশের ভোটার লিস্টে রয়েছে। নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না তিনি। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত। তবে নিজেকে ভারতীয় বলে দাবি করে, এ বিষয়ে ডিভিশন বেঞ্চে যাবেন বলে জানিয়েছেন আলোরানি।

আরও পড়ুন:RCB: মুম্বইকে খোলা চিঠি আরসিবির, লেখা হল ‘লাল পরিবর্তন হচ্ছে নীলে’

আর পরেই বিজেপিকে ধুয়ে দিয়ে দেবাংশু নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন,
“শুভেন্দু বাবু, এই আলোরানী সরকারকেই তো আপনার দল ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বিজপুর কেন্দ্রে প্রার্থী করেছিল। আপনাদের দলীয় প্রতীকে তিনি ১১% শতাংশ ভোটও দিয়েছিলেন! তখন তাঁর নাগরিকত্ব যাচাই করা হয়নি কেন? নাকি নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় দাঁতকপাটি?” তবে, এই বিষয় নিয়ে আলোরানি কী পদক্ষেপ করেন সেটাই দেখার।




Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...