Saturday, June 27, 2026

RCB: মুম্বইকে খোলা চিঠি আরসিবির, লেখা হল ‘লাল পরিবর্তন হচ্ছে নীলে’

Date:

Share post:

শনিবার আইপিএলের ( IPL) শেষ ম‍্যাচে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রতিপক্ষ দিল্লি ক‍্যাপিটালস (Delhi Capitals)। চলতি আইপিএলের প্লে-অফ পর্বের তিনটি দল নিশ্চিত হয়ে গিয়েছে। চতুর্থ স্থানের জন্য লড়াই চলছে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ‍্যে। শনিবার দিল্লির সঙ্গে খেলা মুম্বই ইন্ডিয়ান্সের। প্লে-অফ পর্বে যেতে বিরাট কোহলিদের ভরসা রোহিত শর্মারাই। মুম্বই ঋষভ পন্থদের হারালেই প্লে-অফে চতুর্থ দল হিসাবে জায়গা পাকা করে নেবে আরসিবি। তাই শনিবার আরসিবি তাকিয়ে মুম্বইয়ের দিকে। দিল্লি-মুম্বই ম্যাচের আগে রোহিতদেরই সমর্থন করছেন কোহলিরা। লিখলেন খোলা একটি চিঠি।

এদিন আরসিবি সরাসরি মুম্বইকে সমর্থন করে টুইট করে লিখেছে, “লাল পরিবর্তন হচ্ছে নীলে। আমরা আজ এক পরিবার। আশা করি মুম্বই ইন্ডিয়ান্স দুরন্ত পারফরম্যান্স করে আইপিএল অভিযান শেষ করবে।”

আরও পড়ুন:Archery World Cup: তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে সোনা জয় ভারতের

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...