Friday, June 26, 2026

Archery World Cup: তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে সোনা জয় ভারতের

Date:

Share post:

তিরন্দাজি বিশ্বকাপ ( Archery World Cup) ফাইনালে ভারতের ( India) সোনা জয়। শনিবার তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে ভারতীয় কম্পাউন্ড পুরুষ দল জিতল সোনার পদক। এদিন ফ্রান্সের বিরুদ্ধে জয় লাভ করে সোনা জিতে নিল তারা। আর এর জেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপে স্বর্ণপদক অর্জন করল ভারত।

দক্ষিণ কোরিয়ার গুয়াংঝৌতে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। বিশ্বকাপের চতুর্থ বাছাই এই ভারতীয় পুরুষ দলে ছিলেন অভিষেক ভর্মা, আমান সাইনি ও রজত চৌহান। এদিন ফাইনালে ষষ্ঠ বাছাই ফ্রান্সের বিরুদ্ধে প্রথম দুই রাউন্ডে পিছিয়ে ছিল ভারত। কিন্তু শেষ রাউন্ডে দুর্দান্ত কামব্যাক করে ভারতীয় দল। ২৩২-২৩০ ফলে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে দেয় ভারতের তিরন্দাজি দল। আর এর জেরে তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ২ তে সোনা জিতে নেয় ভারত। গত বছর বিশ্বকাপ স্টেজ ১ এ এই ফ্রান্সকেই মাত্র এক পয়েন্টের ব্যবধানে হারিয়েছিল ভারতের এই ত্রয়ী তিরন্দাজ।

তবে শুধু সোনা জয়ই নয়, ব্রোঞ্জ পদকও জয় লাভ করে ভারত। মিক্সড দলগত ইভেন্টে অভিষেক ভর্মা ও অভনীত কৌর শীর্ষবাছাই তুরষ্কের আমিরকান হানে ও আইসে বেরা সুজেরকে ১৫৬-১৫৫ ফলে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন।

আরও পড়ুন:R Pragganandhaa: ফের বিশ্বের এক নম্বর দাবাড়ু কার্লসেনকে হারালেন প্রজ্ঞানন্দ

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...