Friday, June 26, 2026

চোপড়ায় কৌটো বোমা বিস্ফোরণে জখম ৪ শিশু

Date:

Share post:

রহড়ার (Rahara) ঘটনার রেষ কাটতে না কাটতেই এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) চোপড়ায় বোমা বিস্ফোরণ( blast)। গুরুতর জখম চার শিশু। কোথা থেকে এল বোমা উঠছে প্রশ্ন।

মাঠে খেলা করছিল শিশুরা অন্যান্য আর চার পাঁচটা দিনের মতই। মাঠের মধ্যে কৌটোর মতো জিনিস রাখা ছিল, হাতে তুলতেই আচমকাই বিস্ফোরণ। ঘটনা দাসপাড়া (Daspara)গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালগজ এলাগত। স্থানীয় সূত্রে জানা যায় ওই মাঠে কয়েকজন শিশু সকাল সকাল ছাগল চড়াতে গেছিল শিশু। মাঠে থাকা কৌটো হাতে তুলে নেয় এক শিশু তারপরই বিস্ফোরণ। গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ৪ শিশুকেই ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্টান গ্রেনেড লেখা কৌটো উদ্ধার করে।

স্থানীয়রা বলছেন ঘটনাস্থল থেকে মাত্র ৫০ মি দূরে বিএসএফ-এর (BSF) ক্যাম্প। বিএসএফ জওয়ানরা প্রায়ই এখানে টহল দেন। এই বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছে পুলিশ।



Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...