Sunday, June 28, 2026

জয়ে ফিরল কলকাতা, দিল্লিকে হারাল ৭ উইকেটে

Date:

Share post:

ফের জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। এদিন ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসকে হারালো ৭ উইকেটে। এদিনও নাইটদের হয়ে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন ফিলিপ সল্ট। বল হাতে তিন উইকেট বরুণ চক্রবর্তীর।

এদিন টসে জিতে ব্যাট করার সিধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান করে দিল্লি। দিল্লির হয়ে ৩৫ রান করেন কুলদীপ যাদব। ২৭ রান করেন পন্থ। ব্যাট হাতে ব্যর্থ পৃথ্বী শা। ১৩ রান করেন তিনি। অভিষেক পোরেল করেন ১৮ রান। ৬ রান করেন সাই হপ। কেকেআরের হয়ে তিন উইকেট নেন বরুণ চক্রবর্তী। দুটি করে উইকেট নেন বৈভব অ্যারোরা এবং হর্ষিত রানা। একটি করে উইকেট মিচেল স্টার্ক এবং সুনীল নারিন।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় কেকেআর। সৌজন্যে ফিলিপ স্টার্ক। ৬৮ রান করেন তিনি। ৩৩ রানে অপরাজিত শ্রেয়স আইয়র। ১৫ রান করেন তিনি নারিন। ১১ রান করেন রিঙ্কু সিং। ২৬ রানে অপরাজিত ভেঙ্কটেশ আইয়র। দিল্লির হয়ে দুই উইকেট নেন অক্ষর প্যাটেল। একটি উইকেট নেন উইলিয়ামস।

আরও পড়ুন- আইপিএলে এই তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সেহবাগ

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...