Tuesday, April 7, 2026

বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র, ১০০দিনের কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য

Date:

Share post:

এবার থেকে একশো দিনের (100 Days) কর্মীরা বিভিন্ন সরকারির দফতরে কাজ করতে পারবেন- এই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। কেন্দ্রীয় সরকার (Central Government) একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা দিচ্ছে না এই নিয়ে কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই তাঁদের অন্য সরকারি দফতরের কাজে নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপরেই এই নতুন নির্দেশিকা। নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন দফতরের অধীনস্থ যে প্রকল্পগুলি রয়েছে তাতে কাজ করতে পারবেন ১০০দিনের কাজের শ্রমিকরা। এই দফতরগুলি যে হারে দৈনিক পারিশ্রমিক দেয়, সেই অনুযায়ীই পারিশ্রমিক পাবেন তাঁরা৷ এই প্রকল্পের নোডাল অফিসার হিসেবে দায়িত্বে থাকবেন প্রতিটি জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সরকারের কোন বিভাগে কোন জেলা বা ব্লক বা গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কর্মীরা কী কাজে যুক্ত হবেন, তার জন্য ফরম্যাট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই এই মর্মে জেলাগুলিকে নির্দেশ জারি করেছে রাজ্য পঞ্চায়েত দফতর৷

একশো দিনের কর্মীদের প্রায় ৫ মাস ধরে টাকা দেওয়া যাচ্ছে না কারণ কেন্দ্র বকেয়া অর্থ মেটায়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর৷ সেই কারণেই ওই কর্মীদের কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করে রাজ্য সরকার। যাতে ওই প্রকল্পগুলির বরাদ্দ অর্থ থেকেই একশো দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের টাকা দেওয়া যায়৷

আরও পড়ুন- আচমকা কালবৈশাখীতে বিপর্যস্ত জনজীবন! গাছ ভেঙে বিপত্তি, বাতিল উড়ানও

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...