Friday, April 3, 2026

রবিবাসরীয় বিকেলে তৃণমূলে প্রত্যাবর্তন অজুর্নের

Date:

Share post:

জল্পনার অবসান! গত কয়েকসপ্তাহ ধরে দীর্ঘ টানাপোড়েনের পর ফের তৃণমূল কংগ্রেসের হাত ধরলেন অর্জুন সিং। রবিবাসরীয় বিকেলে অর্জুন সিং-এর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং-এর তৃণমূলে যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক,আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান,ব্যারাকপুরের বিজেপি বিধায়ক রাজ চক্রবর্তী সহ আরও অনেকে।

 

এদিন অর্জুন সিং-কে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানিয়ে ট্যুইট করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবাসরীয় বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অর্জুন সিং। এদিন সেখানে উপস্থিত হন অর্জুন সিং-এর অনুগামীরা। তৃণমূলে অর্জুন সিং-এর প্রত্যাবর্তনে রীতিমত উচ্ছ্বসিত তাঁর অনুগামীরাও।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। কিন্তু কিছুদিন আগে একাধিক ইস্যুতে সরব হন তিনি। পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সরব হন। এমনকী এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন। দফায় দফায় দিল্লিতে যান অর্জুন। পীযূষ গোয়েল থেকে জেপি নাড্ডা – সমস্যা সমাধানে প্রায় সকলের সঙ্গে কথা বলেন।কিন্তু তাতেও বরফ গলেনি।


রবিবাসরীয় সকালে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, ‘বিজেপিতে থাকব কিনা সেটা সময় বলবে। যাঁরা পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ, যাঁরা ছিলেন না তাঁদেরও ধন্যবাদ।’এদিন তৃণমূলে যোগদানের আগে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বৈঠক করেন অর্জুন সিং।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...