Friday, April 3, 2026

Delhi Suicide case: ফ্ল্যাটে গ্যাস চেম্বার করে আত্মহত্যা! চাঞ্চল্য রাজধানীতে 

Date:

Share post:

গোটা ফ্ল্যাট জুড়ে বিষাক্ত গ্যাস (Toxic Gas) আর তাতেই তিনজনের মৃত্যু(Death)। আত্মহত্যা করার এমন ব্যবস্থায় রীতিমতো হতবাক প্রতিবেশীরা।এই হাড় হিম করা ঘটনার জেরে রাজধানী দিল্লি(Delhi) আবার শিরোনামে।

রবিবার দক্ষিণ দিল্লির বসন্ত বিহার (Basant Bihar in South Delhi) এলাকায় একটি বিলাসবহল ফ্ল্যাট থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নিজেদের ঘরকে বিষাক্ত গ্যাস চেম্বার এ পরিণত করে একই পরিবারের তিনজন আত্মহত্যা (Suicide) করেছেন। ফ্ল্যাট থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সুইসাইড নোটে লেখা ছিল, দয়া করে ঘরে ঢুকে কেউ দেশলাই জ্বালবেন না। এতে আগুন লেগে যেতে পারে। খুবই বিষাক্ত গ্যাস… ভিতরে ভর্তি কার্বন মনোক্সাইড। এটা দাহ্য। ঘরে প্রবেশ করে জানালা খুলে নেবেন এবং ফ্যান চালাবেন। এমন হাড়হিম করা ঘটনায় অবাক পুলিশ।

দুই মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন মা, এমনটাই বলছেন প্রতিবেশীরা। মৃতার নাম মঞ্জু ও তাঁর দুই মেয়ে অংশিকা-অঙ্কু। পরিচারিকা ও প্রতিবেশীরা জানিয়েছেন, গত বছর করোনায় স্বামীর মৃত্যু হয়। সেই অবসাদ থেকেই এহেন সিদ্ধান্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ। দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।পুলিশ জানিয়েছে, ঘরের সমস্তা জানালা, দরজা, ভেন্টিলেটর প্লাস্টিক দিয়ে আটকানো ছিল। রান্নার গ্যাসের সিলিন্ডারের নব খোলা রাখা ছিল এবং কয়লা দিয়ে জ্বলে এমন একটি রান্নার সরঞ্জাম জ্বালিয়ে রাখা ছিল।তার ফলে ঘরে বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড ভরে জায়গায় কোন মানুষের পক্ষেই বেশিক্ষণ বেঁচে থাকা সম্ভব ছিল না । ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশের প্রাথমিক অনুমান আগে থেকে পরিকল্পনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।



Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...