Saturday, June 27, 2026

তুঘলকি শাসন চালাচ্ছে মোদি-সরকার: বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নবান্নে (Nabanna) দুটি গুরুত্বপূর্ণ বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, তুঘলকি শাসন চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্যের বিষয়ে নাক গলাচ্ছে। নরেন্দ্র মোদি-অমিত শাহের নাম না করে মমতা বলেন, টোটাল অটোনমি দুজনের হাতে আর বিজেপি (BJP)-র হাতে।

তীব্র আক্রমণ করে মমতা বলেন, ”কেন্দ্র দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এমন তুঘলকি আচরণ কেউ করে না। হিটলার, মুসোলিনিও লজ্জা পাবে।” কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে প্রকৃত অর্থে স্বশাসিত সংস্থা করা প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। বলেন, তাদের শুধু বেতন দেবে কেন্দ্র।




Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...