Saturday, June 27, 2026

জঙ্গলমহলকে পৃথক রাজ্যের দাবি সৌমিত্রর, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

এবার জঙ্গলমহলকে পৃথক রাজ্যের দাবি তুললেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি সাংসদের তাঁর দাবি, রাঢ় বাংলাকে পশ্চিমবঙ্গের মধ্যে রাখার কোনও মানে হয় না। সৌমিত্র খাঁ-এর কথায়, “কলকাতা যেভাবে জঙ্গলমহলকে সবদিক থেকে বঞ্চিত করে রেখেছে তাতে আমি জঙ্গলমহল রাজ্যের দাবির পক্ষে সহমত। এনিয়ে কেন্দ্রের কাছে দরবার করব।”

সৌমিত্র খাঁ-এর আরও অভিযোগ, “বীরভূমে যে কয়লা খাদান হবে তার টাকা চলে যাবে কলকাতায়। এখানকার পাথর নিয়ে কলকাতার বাবুদের বাড়ি তোলা হচ্ছে। আর বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, আসানসোল, ঝাড়গ্রাম মানুষ দিনের পর দিন বঞ্চিত হচ্ছে। তাদের কাজ দেওয়া হচ্ছে না। রাজ্যে ২৩টি জেলা ভেঙে ৪৬টি জেলা করা হচ্ছে। তাহলে আমরা আলাদা জঙ্গলমহল রাজ্য কেন চাইব না? এই এলাকার মানুষ হিসেবে আমার বাঁচতে চাই।”

এরপরই তৃণমূলের কুণাল ঘোষ বলেন, “একদিকে গরম পড়েছে, অন্যদিকে অর্জুন সিং জোর ধাক্কা দিয়েছে। দুইয়ে মিলিয়ে সৌমিত্র খাঁ ভুল বকছে। ওর বাড়ির লোকই ওর কথা শোনে না। ও তো ওখান থেকে জিতেছে। ভোটের আগে কেন দলের ইস্তাহারে পৃথক রাজ্যের কথা বলেনি। অর্জুন সিং তো বলেই দিয়েছে, বিজেপির নেতারা সব ঠাণ্ডা ঘরে বসে বিবৃতি দেওয়া, ফেসবুকে রাজনীতি করা লোকজন। এদের সঙ্গে বাংলার মাটির ও সংস্কৃতির কোনও যোগাযোগ নেই। এদের কথার উত্তর দেওয়ার কোনও মানে হয় না। আসলে সৌমিত্র বিজেপি ছাড়তে চাইছে, তাই প্রচারের আলোয় থাকতে এখন ভুল বকছে।”




Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...