Friday, June 26, 2026

Wriddhiman Saha: ভারতীয় দল থেকে আবারও ব্রাত‍্য, প্লে-অফ ম‍্যাচে নামার আগে কী বললেন ঋদ্ধি?

Date:

Share post:

আবারও ভারতীয় দল ( India Team) থেকে ব্রাত‍্য ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। গত রবিবার ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে যে ভারতীয় দল ঘোষণা করা হয়, দেখা যায় তাতে জায়গা হয়নি বাংলার পাপালির। চলতি আইপিএলে ( IPL) নতুন দল গুজরাত টাইটান্সের ( Gujrat Titans) হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন ঋদ্ধি। এখনও পর্যন্ত ৯ ইনিংসে করেছেন ৩১২ রান। পাশাপাশি উইকেটের পিছনেও তিনি যথেষ্ট ভরসা দিচ্ছেন গুজরাত টাইটান্সকে। এমনকি গুজরাতের প্লে-অফের পিছনে ঋদ্ধির অবদানও কম নয়। সেই হিসেবেই আশা করা হয়েছিল এবার হয়ত ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে ভারতীয় দলে নেওয়া হবে। কিন্তু শেষপর্যন্ত সেটা হল না। যদিও এসব নিয়ে ভাবতে নারাজ ঋদ্ধি। বরং আইপিএল প্লে-অফেই নজর পাপালির। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানিয়ে গেলেন বাংলার এই উইকেটরক্ষক।

এদিন সাংবাদিক সম্মেলনে ঋদ্ধি বলেন, “এই মুহূর্তে আমি আইপিএল খেলছি। দলের হয়ে অবদান রাখতে পারলে ভাল লাগে। ৫০-১০০ রানের ল্যান্ডমার্ক হলে ভাল লাগে। তবে সবার আগে টিম। পরে ব্যক্তিগত সাফল্য। আমি ভারতীয় দলে নির্বাচন নিয়ে একদম চিন্তিত নই। বরং আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি। আমি ফিট। খেলার জন‍্য প্রস্তুত। পাওয়ার প্লে-তে খেলার স্টাইল আমার স্যুট করে। দলকে সাহায্য করতে পারলেই খুশিই হব। শুরুতে আমি ভাল পার্টনারশিপ করতে পারলে, বাকিদের জন্য কাজটা সহজ হয়ে যায়। আপাতত আমার পাখির চোখ আইপিএল।”

করোনার কারণে গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হয়ে যায়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বিরাট কোহলির ভারত। বাতিল হওয়া ম্যাঞ্চেস্টার টেস্ট  ১-৫ জুলাই হবে বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে।

আরও পড়ুন:Kusal Mendis: ম‍্যাচ চলাকালীন বুকে ব‍্যথা, হাসপাতালে ভর্তি শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল মেন্ডিস

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...