Friday, June 26, 2026

আজ নিজামে যাচ্ছেন না অনুব্রত, জানালেন আইনজীবী

Date:

Share post:

দেড়মাস পর বোলপুরের বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার জন্য পুরোটাই বিশ্রামে রয়েছেন তিনি। কিন্তু বাড়ি ঢুকতে না ঢুকতেই ভোট পরবর্তী হিংসা মামলায় ফের মঙ্গলবার সিবিআই দফতরে তলব করা হয় তাঁকে। কিন্তু মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিলেন তাঁর আইনজীবী। এমনকী গরু পাচার মামলাতেও আপাতত সিবিআই আধিকারিকদের সামনে হাজিরা দেবেন না তিনি।


আরও পড়ুন:ভারী বৃষ্টির সতর্কতা জারি, স্থগিত রাখা হল কেদারনাথ যাত্রা


অনুব্রতর আইনজীবী সঞ্জীব দাঁ জানান,
মঙ্গলবার বেলা ১টা নাগাদ তিনি নিজাম প্যালেসে সিবিআই দফতরে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আসবেন। তিনি জানান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এই মামলার তদন্তে সবরকম সহযোগিতা করবেন অনুব্রত।কিন্তু অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে আপাতত বোলপুরেই থাকবেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি ।

গত বৃহস্পতিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হন অনুব্রত । দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তদন্তকারীদের সবরকম সহযোগিতা করেন তিনি। এরপর গত শুক্রবার দেড় মাস পর বোলপুরের বাড়িতে ফেরেন তিনি। আপাতত বিশ্রামেই থাকবেন তিনি।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...