Friday, June 26, 2026

Sourav Ganguly: ইডেনে আইপিএলের মহারণ, ভিলেন বৃষ্টি, ‘আমরা তৈরি’, বললেন মহারাজ

Date:

Share post:

প্রায় দু’বছর পর ইডেনে (Eden) ফিরছে আইপিএলের (IPL) ম‍্যাচ। মঙ্গলবার এবং বুধবার আইপিএলের প্লে-অফের ম‍্যাচের আসর বসতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। গোটা ইডেন জুড়ে সাজসাজরব। আইপিএলের স্রোতে ভাসছে গোটা শহরবাসী। কিন্তু এরই মধ‍্যে চোখ রাঙাচ্ছে কালবৈশাখী। হাওয়া অফিসে খবর অনুযায়ী আজ এবং আগামীকাল শহর কলকাতা বুকে আচড়ে পরার সম্ভাবনার কালবৈশাখীর। মহারণের দিনেও ভাসতে পারে ক্রিকেটের নন্দনকানন ৷ যদিও সেসব নিয়ে চিন্তিত নয় সিএবি সভাপতি ( CAB President) অভিষেক ডালমিয়া (Abhishek Dalmiya)। তিনি বলেন, “ইডেন তৈরি। ইডেনের যা পরিকাঠামো, তাতে ম্যাচের দিন বৃষ্টি হলে তা থামার একঘণ্টার মধ্যে ফের ম্যাচ শুরু করে দেওয়া যাবে৷”

একই কথা বলতে শোনা গেল বিসিসিআই সভাপতি (BCCI President)সৌরভ গঙ্গোপাধ্যায়ের ( Sourav Ganguly) গলাওতেও। রবিবার তিন দফায় সিএবিতে আসেন তিনি। ঘুরে দেখেন ক্রিকেটের নন্দনকানন। বারবার দেখলেন পিচ। পরে ইডেন ছেড়ে বেরনোর সময় সৌরভকে জিজ্ঞাসা করা হয়, হাওয়া অফিস বলছে মঙ্গলবার বৃষ্টি সম্ভবনা আছে। বৃষ্টি হলে কী হবে? এর উত্তরে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন,” আমরা তৈরি। বৃষ্টি হলে তো কিছু আর করার নেই।  ইডেন তৈরি। পাঁচ-পাঁচটা সুপার সপার প্রস্তুত করে রাখা আছে। বৃষ্টি থামলে আধঘন্টা বা একঘন্টার মধ‍্যে খেলা শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে।”

গত দু’বছর ধরে আইপিএলের উত্তাপে পোড়েনি শহর কলকাতায়। দেখেনি কোহলি বা রাহুলদের ব‍্যাটিং-এর জাদু। করোনা কেড়েকুড়ে নিয়ে গিয়েছিল সমস্ত কিছু। কিন্তু এবার প্রস্তুত শহর কলকাতা। কিন্তু বৃষ্টি ভিলেন যেন আনন্দে জল ঢালতে উকি দিচ্ছে।

আরও পড়ুন:Atk Mohunbagan: মঙ্গলবার মোহনবাগানের মুখোমুখি মাজিয়া স্পোর্টস, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...